Whatsapp: +8801567808596

  |  

Track Order

মেঘাচ্ছন্ন ঈমান

মেঘাচ্ছন্ন ঈমান

৳147
৳110.25
অনুবাদ : ইলিয়াস আশরাফ সম্পাদনা : সাইফুল্লাহ আল-মাহমুদ আকাশের রঙ বারবার বদলায়৷ কখনো নীল৷ কখনো ধূসর৷ কখনো সাদা৷ কখনো হলুদ৷ কখনো টকটকে লাল৷ কখনো আবার কালো মেঘেরা দলবেঁধে আসে আকাশের বুকে৷ ঢেকে ফেলে আকাশকে৷ আকাশের অবস্থাটা তখন পাল্টে যায়৷ অন্ধকার আর কালোতে আচ্
  লেখক   আবদুল মালিক আল কাসিম
  প্রকাশনী

 হাসানাহ পাবলিকেশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   96
  Cover Type   পেপার ব্যাক

অনুবাদ : ইলিয়াস আশরাফ সম্পাদনা : সাইফুল্লাহ আল-মাহমুদ আকাশের রঙ বারবার বদলায়৷ কখনো নীল৷ কখনো ধূসর৷ কখনো সাদা৷ কখনো হলুদ৷ কখনো টকটকে লাল৷ কখনো আবার কালো মেঘেরা দলবেঁধে আসে আকাশের বুকে৷ ঢেকে ফেলে আকাশকে৷ আকাশের অবস্থাটা তখন পাল্টে যায়৷ অন্ধকার আর কালোতে আচ্ছন্ন হয়ে যায় আকাশের বুক৷ তখন বলা হয়—মেঘাচ্ছন্ন আকাশ৷ ফের হঠাৎ আকাশে বৃষ্টি হয়৷ বৃষ্টি শেষে রঙধনু উঠে আকাশে৷ সোনালী রোদ উঠে৷ পাখীরা ডানা মেলে শূণ্য আকাশে উড়ে বেড়ায়, সব শেষে নীলটুকু থেকেই যায় আকাশের বুকে। আমাদের হৃদয়টা নীল আকাশের মত৷ হৃদয়াকাশটা থাকে পরিচ্ছন্ন৷ অতঃপর পাপরাশিতে আমাদের হৃদয়টা মেঘাচ্ছন্ন হয়ে যায়৷ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় হৃদয়ের অলি-গলি৷ ক্ষণিকের এই দুনিয়ার মায়াডোরে বিভোর হয়ে ভুলে যাই আমাদের হৃদয়াকাশটার কথা৷পরিচ্ছন্ন ঈমানের কথা। এক পশলা বৃষ্টি যেমন অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশকে পরিস্কার করে, ঠিক তেমনই তাওবা ও ঈমানের বৃষ্টি আমাদের হৃদয়াকাশকে পরিচ্ছন্ন করে গুনাহ ও পাপের ঘন কালো মেঘের আচ্ছাদন থেকে। সুতরাং অনুতপ্তের ঝিরিঝি বৃষ্টিতে পরিচ্ছন্ন করুন আপনার মেঘাচ্ছন্ন ঈমানকে৷ আমল দিয়ে রৌদ্রময় করুন আপনার মনের উঠোনকে৷

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।