Whatsapp: +8801567808596

  |  

Track Order

মেঘের আখরগুলি

মেঘের আখরগুলি

৳380
৳327
`মেঘের আখরগুলি’র সব গদ্যই মণিকা চক্রবর্তীর মননের মধুপে মাখা। কবিতা, কথাসাহিত্য, সময়, সমাজ, বিশ্ব, যাপন, জীবন ও জীবনদর্শন—এমনতর অনিবার্য নানা বিষয়ে খুবই অন্তরঙ্গ অভিনিবেশ রয়েছে এই গদ্যগুলোতে। অভিনিবেশ অন্তরঙ্গ হলেও আবহটি বেশ নির্মোহ ও নৈর্ব্যক্তিক। মণিক
  লেখক   মণিকা চক্রবর্তী
  প্রকাশনী

 উজান প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   112
  Cover Type   হার্ড কভার

`মেঘের আখরগুলি’র সব গদ্যই মণিকা চক্রবর্তীর মননের মধুপে মাখা। কবিতা, কথাসাহিত্য, সময়, সমাজ, বিশ্ব, যাপন, জীবন ও জীবনদর্শন—এমনতর অনিবার্য নানা বিষয়ে খুবই অন্তরঙ্গ অভিনিবেশ রয়েছে এই গদ্যগুলোতে। অভিনিবেশ অন্তরঙ্গ হলেও আবহটি বেশ নির্মোহ ও নৈর্ব্যক্তিক। মণিকা চক্রবর্তী এই গদ্যগ্রন্থে কখনো আশ্রয় করেছেন রবীন্দ্রনাথ, জীবনানন্দ, শম্ভুমিত্র, রণজিৎ, সৈয়দ শামসুল হক, সেলিম মোরশেদ, পিকাসো, দালি, গঘ ও গগাঁর ওপর; কখনোবা যেন তাঁরাই আশ্রয় করেছেন মণিকা চক্রবর্তীর ওপর। নিষ্প্রাণ গবেষকের মতো কাঠখোট্টা বিশ্লেষণ নয়, লেখকের পেশাগত দায়ে নয়, প্রাণের দায়ে লেখা এই গদ্যগুলো। শিল্প-সাহিত্য ও সংস্কৃতির নানা প্রসঙ্গ, নানা ব্যক্তিত্ব, এই বইয়ে প্রসঙ্গ নয়, এসেছে অনুষঙ্গ হিসেবে। জীবনযাপনের সহায়ক এই অনুষঙ্গ ও উপাদানগুলোকে মণিকা চক্রবর্তী যাপিত জীবনের আলো ও ছায়ায় দেখেছেন এবং দেখিয়েছেন আমাদের। যে কারণে গদ্যগুলো গুরুভার না হয়ে, হয়ে উঠেছে একান্তই প্রাণের আলাপ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।