| লেখক | ক্যাপ্টেন আবির |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 350 |
| Cover Type | হার্ড কভার |
দেশের তরুণ সমাজ যখন প্রতিনিয়ত “মেন্টরিং” নামক আলোচিত ধারণাটির আড়ালে প্রতারণা, মানসিক দখল ও ধান্দাবাজির শিকার হচ্ছে, তখন সেই অন্ধকার রাজত্বের মুখোশ উন্মোচনের সাহসী পদক্ষেপ হিসেবে প্রকাশিত হচ্ছে ‘মেন্টরিংয়ের মরণফাঁদ: না বুঝলে জীবন বরবাদ’। এই বইয়ের লেখক ক্যাপ্টেন আবির—দীর্ঘ ৫ বছর গবেষণা করে তৈরি করেছেন চেতনা-জাগানিয়া ম্যানিফেস্টো, যা মেন্টরিং সিস্টেমের গভীর ও অন্ধকার দূর করে সত্য ও ন্যায়ের মশাল জ্বালিয়ে দিবে। বইটিতে তিনি বাস্তবভিত্তিক ব্যাখ্যা তুলে ধরেছেন কিভাবে “মেন্টরিং” শব্দটিকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু স্বঘোষিত ‘গুরু’নামের ‘গাদ্দার’ এক অনৈতিক অর্থ-আধিপত্য, মানসিক নিয়ন্ত্রণ ও কৌশলী প্রতারণার সাম্রাজ্য গড়ে তুলেছে—যেখানে স্বপ্ন হয় পণ্য, বিশ্বাস হয় বাণিজ্য। এই বইটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মেন্টরিং প্যারাডক্সের ওপর লেজার-ফোকাসড ফরেনসিক অ্যানালাইসিসভিত্তিক একটি গঠনমূলক গবেষণা। এটি শুধু একটি বই নয়, এটি একটি সাহসী প্রতিবাদ, একটি নৈতিক বিপ্লবের ঘোষণা। এই রচনার মূল লক্ষ্য—স্ক্যামভিত্তিক মেন্টরিং মডেলের অপসারণ এবং ইথিক্যাল মেন্টরিংয়ের উত্থান।