| লেখক | তালিবুল হাশেমী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 416 |
| Cover Type | হার্ড কভার |
উম্মুল মুমিনীন হযরত খাদিজা-এর পিতা খুওয়ালিদ বিন আসাদ ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি শুধু স্বগোত্রেই মহান ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন না বরং তার সুন্দর আদান-প্রদান ও বিশ্বস্ততায় সমগ্র কুরাইশের মাঝে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্র ছিলেন। উম্মুল মুমিনীন হযরত খাদিজা ৫৫৫ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি নেক ও শরীফ প্রকৃতির ছিলেন। পরিণত বয়সে আবু হালাহ হিন্দা বিন নাবাশ তামিমীর সাথে তাঁর বিয়ে হয়। আবু হালাহর সংসার জীবনে তাঁর দু'টি পুত্র জন্মগ্রহণ করে। এক পুত্রের নাম হালাহ। সে জাহেলি যুগেই মৃত্যুবরণ করে। আর দ্বিতীয় পুত্রের নাম হিন্দ। বিভিন্ন বর্ণনা থেকে যা জানা যায় তিনি সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন।