| লেখক | শফিক নহোর |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ছড়া , কবিতা ও আবৃত্তি |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | হার্ড কভার |
কবি ও গল্পকার শফিক নহোরের প্রথম কাব্যগ্রন্থের জন্য নির্বাচিত ‘মিনুফুলের ঘ্রাণ’-এর পাণ্ডুলিপি যখন পড়ছিলাম,মনে হলো আমি যেন কারো বিষাদে ভরা নানাবিধ দিনযাপনের রসদ পড়ছি। পাতায় পাতায় কবি যেন বুনে দিয়েছেন তার একান্ত ক্লান্তিহীন দুঃখ,না পাওয়ার আক্ষেপ,প্রেম-বিরহের অতুলনীয় আয়াত। প্রেমকে বর্ণনা করতে গিয়ে কবি যেন লিখে ফেলেছেন সবুজ তেপান্তরের কথা,দুধধানের মতো মিহি হৃদয় তোমার / মাছরাঙা মায়াবী চোখ / দূর্বাঘাসের ডগায় টলমল শিশির / আমায় খুঁজো কী রোজ? একান্নবর্তী পরিবারের মতো কবি সৃষ্টি করেছেন তার নিজস্ব ভাষা ও বৈচিত্র্যময় ধারা। তার কবিতা পাঠ করলেই পাঠক খুব সহজে সেই ভাষা নির্মাণের কাজ অনুধাবন করতে পারবেন এবং পাঠক পাঠে মনোনিবেশ করতে পারবেন তৃপ্ত মনে।