| লেখক | আহসান কবির |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইতিহাস ও ঐতিহ্য |
| Language | বাংলা |
| Number of Pages | 96 |
| Cover Type | হার্ড কভার |
২০২৪ সাল কেমন থাকবে ইতিহাসের পাতায়? ২০২৩ এর চেয়ে অবশ্যই ভালো কিন্তু ২০২৫ এর চেয়ে..? বখতিয়ার খিলজির আগমনে পশ্চাৎদ্বার (ভুল ভাববেন না, এটা মহলের পেছনের দরোজা) দিয়ে পালিয়েছিলেন লক্ষণ সেন। বহু শতাব্দী পরে একইভাবে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাা। কী নামে ডাকবেন তাকে? ২০২৪ সাল ছিল পলায়নের বছর। পলায়নের এমন রেকর্ড কেউ ভাঙ্গতে পারবে না। প্রধানমন্ত্রী সহ সব মস্ত্রী, সব এমপি, চেয়ারম্যান, মেম্বার, ভিসিসহ শিক্ষক এমন কী মসজিদের ইমামও পালিয়েছেন! আসলে ক্ষমতার বাগান খেয়ে যে ছাগল বেড়ে ওঠে সে একদিন দুর্গন্ধ ছড়ানো পাঠায় পরিনত হয়। মাানুষরূপী পাঠারা পালাতে পারে নিঃশব্দে। হোক তার নাম বেনজীর কিংবা মতিউর! মানুষের বিপরীতে গেলে পলায়ন ছাড়া আর কোনো গন্তব্য থাকে না! কী করবেন আপনি? পালাবেন নাকি সব স্মৃতি রিসেট বাটন টিপে মুছে ফেলতে চাইবেন? চাইলেই কী সব অবদান মুছে ফেলা যায়? কোনো একদিন যদি নতুন কেউ ক্ষমতায় এসে জুলাই বিপ্লবকে মুছে ফেলতে চায় তখন? আমরা কঠিন দিকে না যাই। তার চেয়ে ভালো কৌতুক…. মানুষ দেবদাসের কাণ্ড নিয়ে এখন হাসাহাসি করে। তবু এক ছেলে প্রেমিকার বিয়ে হয়ে যাওয়াতে একদিন মদ খেয়ে প্রেমিকার শশুর বাড়ির সামনে এসে হাজির হলো। প্রেমিকাকে সে টেলিফোন করে বললোÑ একটু জানালায় আসো। তোমাকে এক নজর দেখে চলে যাব। প্রেমিকা এলো না। প্রেমিক অভিমানে আত্মহত্যা করলো। এরপর কে একজন থানায় টেলিফোন দিয়ে বললো, ভাই আমাদের পাশের বাড়ির সামনে একটা গাধা মরে পরে আছে। দয়া করে তার মৃতদেহটা উদ্ধার করে নিয়ে যান! বাংলাদেশ জানতে মলাটবন্দী বাংলাদেশ সিরিজের বই পড়ুন!