| লেখক | হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 55 |
| Cover Type | হার্ড কভার |
প্রত্যেক জিনিসের একটি জীবনীশক্তি থাকে। জীবনীশক্তিহীন হইয়া যায় যে জিনিস, সে জিনিস জীবনহীন হইয়া পড়ে। মসজিদেরও একটি জীবনীশক্তি আছে। মসজিদের সেই জীবনীশক্তি রক্ষিত হয় কুরআনের শিক্ষার দ্বারা।। অতএব যে স্থানে কুরআনের শিক্ষা জারি নাই সে স্থান জীবনহীন ও নির্জীব হইয়া পড়িয়াছে। এই জন্যই আগের জামানায় প্রত্যেক মসজিদেই কুরআন শিক্ষা হইত। এক দিল্লীতে দশ হাজার মাদরাসা ছিল এবং এক বাংলাদেশে আশি হাজার মাদরাসা ছিল। ইসলামের শত্রুরা সরাসরি মসজিদে নামায পড়িতে মুসলমানদিগকে নিষেধ করে নাই বা বাধা দেয় নাই বটে কিন্তু মুসলমানদের ছেলে-মেয়েদিগকে কুরআন শিক্ষা থেকে বঞ্চিত করিয়া ইসলামকে এবং মসজিদগুলিকে জীবনহীন করিয়া দিয়াছে।