| লেখক | অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 64 |
| Cover Type | হার্ড কভার |
পলাশীর আমবাগানে মুসলিম বাংলার স্বাধীনতা-সূর্য অস্তমিত হওয়ার পর বাঙালি মুসলমানদের উপর অশিক্ষা, কুশিক্ষা, অজ্ঞতা ও কুসংস্কারের এক অমানিশা নেমে এসেছিল৷ সেই ঘোর দুর্দিনে মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে যে কজন মহাপুরুষের আবির্ভাব ঘটেছিল, তাঁদের মধ্যে ফুরফুরা শরিফের পীর হজরত মাওলানা আবূ বকর সিদ্দিকী (র.) অন্যতম৷ এ বইয়ে গতানুগতিকভাবে তাঁর জীবনী উল্লেখ না করে তাঁর নানামুখী খেদমত ও কর্মপদ্ধতির উপর আলোকপাত করা হয়েছে৷ বর্তমান যুগে যারা দাঈ ও সমাজসংস্কারক হতে ইচ্ছুক, তারাও সমানভাবে বইটি থেকে উপকৃত হবেন৷