| লেখক | মুহাম্মাদ আবদুল হামীদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 74 |
| Cover Type | পেপার ব্যাক |
দুআ মানে হলো, আত্মসমর্পণ করে আল্লাহর কাছে বাসনা পূরণের বায়না ধরা; আবদার করে কাকুতি মিনতির সাথে নিজের সকল চাওয়া, প্রত্যাশা, আবেগ, অনুভূতি তাঁর কাছে তুলে ধরা। আরশে আজিমের মালিকের সাথে বান্দার চাওয়া-পাওয়ার সেতু নির্মাণকারী এ দুআ। দুআ শুধু পড়লেই হয় না; দুআ করতে হবে অর্থাৎ যা চাইব, যা বলব তাকে ধারণ করা, লালন করা। প্রত্যেক মুমিনের কর্তব্য হলো, ফরজ-ওয়াজিব কাজগুলো আন্তরিকতার সাথে সম্পন্ন করা এবং হারাম কাজগুলো কঠিনভাবে বর্জন করা। সেই সাথে নফল নামাজ, নফল রোজা ও দুআ কালাম পাঠের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা। মানুষের শক্তি, ক্ষমতা ও জ্ঞান সীমিত। আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো কিছুই তার দ্বারা সম্ভব নয়। তাই জীবনের প্রতিটি বাঁকে তাকে ধর্ণা ধরতে হয় আল্লাহর কাছে; তাঁর কাছে চাইতে হয় শক্তি, সামর্থ্য ও ক্ষমতা। আর এ সীমিত জ্ঞান দিয়ে উপযুক্ত ভাব, ভাষা, শব্দ, আবেগ ও ব্যঞ্জনা দিয়ে মানুষ যথাযথভাবে আল্লাহর কাছে নিজেকে পেশ করতেও অক্ষম। আর তাই তো আল্লাহর দরবারে আর্জি পেশ করার নমুনা আল্লাহ স্বয়ং আমাদেরকে কুরআনের মাধ্যমে এবং তাঁর রাসূল মুহাম্মাদ (সা)-এর মাধ্যমে শিক্ষা দিয়েছেন।