Whatsapp: +8801567808596

  |  

Track Order

মুসহাফুত তাহফীয আল কুরআনুল কারীম আয়াতে মুতাশাবিহাত চিহ্নিত

মুসহাফুত তাহফীয আল কুরআনুল কারীম আয়াতে মুতাশাবিহাত চিহ্নিত

৳500
৳400
মুসহাফ মদীনার অনুকরণীয় রূপ ১। ‘মুসহাফ মদীনা’র অনুরূপ খত (বর্ণমালা) চয়ন: সৌদি আরবের মদীনা মুনাওয়ারাতে প্রতিষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ মালেক ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স, মিশরের আজহার এবং লেবাননের বৈরূত হতে প্রকাশিত স্ব-স্ব দেশের সর্বোচ্চ ওলামা পরিষদ তথা লাজ
  লেখক   Unknown brand
  প্রকাশনী

 ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   632
  Cover Type   হার্ড কভার

মুসহাফ মদীনার অনুকরণীয় রূপ ১। ‘মুসহাফ মদীনা’র অনুরূপ খত (বর্ণমালা) চয়ন: সৌদি আরবের মদীনা মুনাওয়ারাতে প্রতিষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ মালেক ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স, মিশরের আজহার এবং লেবাননের বৈরূত হতে প্রকাশিত স্ব-স্ব দেশের সর্বোচ্চ ওলামা পরিষদ তথা লাজনা (বোর্ড) কর্তৃক যাচাইকৃত, অনুমোদিত ও ছাপানোর সুপারিশকৃত মুসহাফ এবং ইন্দো-পাক (নূরানী, মাজেদী) মুসহাফের মাঝে বহু স্থানে বেশ পার্থক্য ও অমিল পরিলক্ষিত হয়। উল্লেখ্য যে, মুজাম্মা মালেক ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স হতে দু’ফন্টে দু’ধরনের মুসহাফ ছাপানো হয়। (১) ‘মুসহাফ মদীনা’ (২) মুসহাফে ইন্দো-পাক (নূরানী, মাজেদী নামে প্রসিদ্ধ)। যার ফলশ্রুতিতে রসমে ওসমানীর আলোকে লিখিত সমগ্র আরব বিশ্বে সবচেয়ে গৃহীত ও সমাদৃত ‘মুসহাফ মদীনা’। এ মুসহাফটি হাফস ইবনু সুলাইমান ইবনুল মুগীরাহ আল-আসাদী আল-কূফীর রেওয়ায়েত (বর্ণনা) অনুযায়ী লিখিত ও বিন্যাসকৃত। তিনি ক্বিরাত শাস্ত্রের বিশেষজ্ঞ বিশিষ্ট তাবিয়ী আসিম ইবনু আবিন নাজূদ আল-কূফীর কাছ থেকে গ্রহণ করেছেন। তিনি আবূ আব্দুর রহমান ইবনু আব্দুল্লাহ ইবনু হাবীব আস-সুলামী থেকে। আর তিনি উসমান ইবনু আফ্‌ফান, আলী ইবনু আবূ তালিব, যায়েদ ইবনু সাবিত ও উবাই ইবনু কা‘ব (রাঃ) থেকে। আর তাঁরা সবাই রাসূলুল্লাহ (ﷺ) থেকে গ্রহণ করেছেন। উক্ত মুসহাফের অনুরূপ বর্ণমালা চয়ন করে আমাদের এ হিফয ‘আল-কুরআনুল কারীম’ প্রস্তুত করা হয়েছে। ফালিল্লাহিল হামদ্। মুসহাফটি ১৪৪০ হিজরীতে মুদ্রিত ‘মুসহাফ মদীনা’-র সাথে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে। তবে সাধারণ পাঠকদের সুবিধার্থে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন- হারাকাত ও মাদ্দ প্রদানে মুজাম্মা মালেক ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স হতে ১৪৪০ হিজরীতে মুদ্রিত মুসহাফে ইন্দো-পাক (মাজেদী, নূরানী) অনুকরণ করা হয়েছে। ১. ১৯৮৫ সালে মুজাম্মা মালেক ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ‘মুসহাফে মদীনা’-র প্রায় ৪ কোটি কপি বিশ্বের বিভিন্ন দেশে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। প্রেসটি নবীর শহর মদীনায় অবস্থিত হওয়ায় নামকরণ করা হয়েছে ‘মুসহাফে মদীনা’।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।