Whatsapp: +8801567808596

  |  

Track Order

ময়নামতির পোড়ামাটির ফলকে সমতট

ময়নামতির পোড়ামাটির ফলকে সমতট

৳385
৳343
“ময়নামতির পোড়ামাটির ফলকে সমতট” বইটি সর্ম্পকে কিছু কথাঃ/bbr ময়নামতির পোড়ামাটির ফলকে সমতট গ্রন্থটি প্রত্নতাত্ত্বিক উৎস নির্ভর একটি মৌলিক গ্রন্থ। এতে সপ্তম থেকে ত্রয়োদশ শতকের দক্ষিণ-পূর্ব বাংলা তথা সমতট অঞ্চলের লালামাই-ময়নামতি প্রত্নস্থলে প্রাপ্ত পোড়ামাটি ফল
  লেখক   শারমীন আখতার
  প্রকাশনী

 পাঠক সমাবেশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   80
  Cover Type   হার্ড কভার

“ময়নামতির পোড়ামাটির ফলকে সমতট” বইটি সর্ম্পকে কিছু কথাঃ/bbr ময়নামতির পোড়ামাটির ফলকে সমতট গ্রন্থটি প্রত্নতাত্ত্বিক উৎস নির্ভর একটি মৌলিক গ্রন্থ। এতে সপ্তম থেকে ত্রয়োদশ শতকের দক্ষিণ-পূর্ব বাংলা তথা সমতট অঞ্চলের লালামাই-ময়নামতি প্রত্নস্থলে প্রাপ্ত পোড়ামাটি ফলকগুলোর বিশ্লেষণধর্মী আলোচনা উপস্থাপিত হয়েছে। প্রাচীন বাংলার ধর্ম-সংস্কৃতির অন্যতম কেন্দ্র রূপে পরিচিত এই প্রত্নস্থলের দেওয়াল অলঙ্করণের ক্ষেত্রে মৃৎফলকগুলোর ব্যবহার পরিলক্ষিত হয়। এই ফলক চিত্রগুলোতে স্থান পেয়েছে প্রাণী-জগতের বিচিত্র নিদর্শন,পৌরাণিক কাহিনি ও চরিত্র,মানুষের নিত্যদিনের কর্মময় জীবন,অভ্যাস,সংস্কার,স্থানীয় ও পারিপার্শ্বিক নানা বৈচিত্র্যপূর্ণ বিষয়। ফলে প্রাচীনকাল থেকে ভৌগোলিক দিক থেকে কিছুটা বিচ্ছিন্ন দক্ষিণ-পূর্ব বাংলার সমকালীন মানুষ ও প্রকৃতির চিত্র এই ফলকগুলোর মাধ্যমে উন্মোচিত হয়েছে। ফলকগুলোর বিশ্লেষণধর্মী আলোচনার মাধ্যমে সমতট অঞ্চলের মানুষের সামাজিক ও ধর্মীয় জীবন,চিন্তা-চেতনা,শিল্পবোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য গ্রন্থটিতে পাওয়া যায়,যা স্থানীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এছাড়া পোড়ামাটির শিল্পে এ অঞ্চলের প্রকৃতি,পরিবেশ ও মানুষের অকৃত্রিম বন্ধনের চিত্র ফুটে উঠেছে। একই সাথে প্রতিফলিত হয়েছে মানুষের সৃষ্টিশীল চেতনা ও প্রত্যক্ষবোধ। সভ্যতার অগ্রগতির এই গবেষণা কর্মটি দক্ষিণ-পূর্ব বাংলার আঞ্চলিক ইতিহাস চর্চায় শিক্ষার্থী ও গবেষকদের জন্য সহায়ক হবে বলে মনে করি।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।