| লেখক | নন্দিত হাকসার, সেবাস্টিয়ান এম. হংরে |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইতিহাস ও ঐতিহ্য |
| Language | বাংলা |
| Number of Pages | 240 |
| Cover Type | হার্ড কভার |
মানচিত্রে নাগাল্যান্ড ভারতের তথাকথিত ‘সেভেন সিস্টার্স’-এর একটি শান্ত রাজ্য মনে হলেও, এর গভীরে লুকিয়ে আছে রক্তস্রোত, বিশ্বাসঘাতকতা আর অবিরাম সংগ্রামের এক দগদগে ইতিহাস। ‘নাগালিম’ বইটি অজানা ইতিহাস ও দীর্ঘস্থায়ী এক অসম যুদ্ধের জীবন্ত সাক্ষী। দখলদার ভারতের বুলেটের সামনে দাঁড়িয়ে কীভাবে একটি জাতি নিজেদের আত্মপরিচয় টিকিয়ে রেখেছে? কীভাবে সাধারণ পাহাড়ী মানুষ হয়ে উঠেছে একেকজন দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা? গভীর জঙ্গল পাড়ি দিয়ে চীনের উদ্দেশ্যে লংমার্চ, পাকিস্তানের সাথে গোপন সংযোগ, এনএসসিএন-এর অভ্যন্তরীণ সংঘাত আর শান্তি আলোচনার আড়ালে চলা রাজনৈতিক খেলা-সবকিছুর বিস্ফোরক বিবরণ উঠে এসেছে এই বইয়ে। নন্দিতা হাকসার ও সেবাস্টিয়ান এম. হংরের লিখিত এই গ্রন্থটি পাঠকের সামনে উন্মোচন করবে দক্ষিণ এশিয়ার রাজনীতির এক অজানা অধ্যায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা আঞ্চলিক আধিপত্যবাদ, ভূরাজনীতি ও রাষ্ট্রযন্ত্রের প্রকৃত রূপ চিনতে চান, যারা বঞ্চিত উপজাতির ইতিহাস জানতে চান, তাদের চোখের নিজেদের খোঁজে পেতে চান, তাদের জন্য এই বইটি কেবল পাঠ্য নয়-অপরিহার্য। বইটি হাতে নিন, যদি আপনি স্বাধীনতার চেতনার দীক্ষা নিতে চান আর নিজেদের অধীকার আদায়ে সোচ্চার হতে চান। ইতিহাসের ধুলো ঝেড়ে অজানা সত্যের মুখোমুখি হোন আজই।