Whatsapp: +8801567808596

  |  

Track Order

নামাজে পঠিত সূরাসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

নামাজে পঠিত সূরাসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

৳160
৳112
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে আলিম নন এমন মুসল্লিরা সাধারণত কুরআন মাজিদের শেষ দশটি সূরা পড়ে থাকেন। কিন্তু অধিকাংশ মুসল্লিই সূরাগুলোর অর্থ ও তাৎপর্য সম্পর্কে জানেন না। অথচ এই সূরাগুলোর অর্থ, তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে জানা থাকলে অসংখ্য উপকার হাসিল করা সম্ভব
  লেখক   রুবিনা আখতার শিমুল
  প্রকাশনী

 তাফহীম পাবলিকেশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   144
  Cover Type   পেপার ব্যাক

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে আলিম নন এমন মুসল্লিরা সাধারণত কুরআন মাজিদের শেষ দশটি সূরা পড়ে থাকেন। কিন্তু অধিকাংশ মুসল্লিই সূরাগুলোর অর্থ ও তাৎপর্য সম্পর্কে জানেন না। অথচ এই সূরাগুলোর অর্থ, তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে জানা থাকলে অসংখ্য উপকার হাসিল করা সম্ভব। এর মধ্যে প্রধান তিনটি উপকার হচ্ছে : ১. সূরাগুলো সম্পর্কে জানা থাকলে নামাজে তিলাওয়াতের সময় মনোযোগ বিক্ষিপ্ত হয় না। নামাজে চিন্তা ভিন্ন দিকে যাওয়ার পরিবর্তে তিলাওয়াতকৃত সূরাগুলোর অর্থ ও শিক্ষার দিকে মনোযোগ কেন্দ্রীভূত হবে। ফলে নামাজ হবে আরও সুন্দর ও সজীব। ২. সূরাগুলোর অর্থ, তাৎপর্য ও শিক্ষা জানা এবং সেগুলো প্রতিদিন নামাজে তিলাওয়াতের ফলে বাস্তব জীবনে এর প্রভাব পড়বে। ফলে সূরাগুলোর শিক্ষা ও নির্দেশ আমল করা সহজতর হবে। আমাদের প্রাত্যহিক জীবন কুরআনের আলোয় আলোকিত হয়ে উঠবে। ৩. সূরাগুলোর অর্থ ও তাৎপর্য জানার ফলে কুরআনের যে স্বাদ পাওয়া যাবে, তাতে পাঠক কুরআন মাজিদের অন্য সূরাগুলোর অর্থ জানার প্রতিও আগ্রহী হয়ে উঠবে। ফলে, আশা করা যায়—তারা কুরআনের নিয়মিত পাঠক হয়ে উঠবেন।এই বইটিতে লেখিকা বিভিন্ন তাফসিরকে সামনে রেখে সেগুলোর মূলভাবকে সহজ-সরল ভাষায় পেশ করেছেন। সূরা ফাতিহা, সূরা আসর এবং কুরআন মাজিদের শেষ দশ সূরার (সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত) মূল আরবি, বাংলা অনুবাদ, সংক্ষিপ্ত ব্যাখ্যা ও শিক্ষা উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি নামাজের তাসবিহ ও দুআসমূহের মূল আরবি ও অনুবাদও সংযোজন করা হয়েছে বইটিতে।জেনারেল ধারায় শিক্ষিত পাঠক, স্বল্পশিক্ষিত জনসাধারণ ও নারীদের জন্য বইটি বিশেষ উপকারী বিবেচিত হবে, ইনশাআল্লাহ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।