Whatsapp: +8801567808596

  |  

Track Order

নামাজের এ টু জেড

নামাজের এ টু জেড

৳60
৳45
ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ । রাসুল সা. বলেছেন, কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে । তাই সঠিকভাবে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ শেখার জন্য বাংলাভাষার বিশেষজ্ঞ আলিমগণ অনেক বই লিখেছেন। মাশাআল্লাহ। এসব বই যেমন তথ্যপূ
  লেখক   নাজমুস সাকিব
  প্রকাশনী

 আকিজ-মনোয়ারা প্রকাশনী

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   পেপার ব্যাক

ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ । রাসুল সা. বলেছেন, কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে । তাই সঠিকভাবে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ শেখার জন্য বাংলাভাষার বিশেষজ্ঞ আলিমগণ অনেক বই লিখেছেন। মাশাআল্লাহ। এসব বই যেমন তথ্যপূর্ণ তেমনই বিস্তারিত। তবে আমরা চেয়েছি, সহজে ও সংক্ষেপে নামাজের প্রয়োজনীয় বিষয়গুলো সচিত্র তুলে ধরতে, যেন একজন সাধারণ মুসলিম বা নওমুসলিম ভাই খুব সহজে নিজে নিজে সালাত আদায়ের পদ্ধতি বুঝতে পারেন। এ উদ্দেশ্য সামনে রেখে আমাদের এই বইটি সাজানো হয়েছে । নামাজের পূর্ব প্রস্তুতি ও পূর্ণাঙ্গ নামাজ আদায়ের পদ্ধতি ধাপে ধাপে আমরা চিত্রসহ এই বইয়ে তুলে ধরেছি । নামাজের মাসআলার ক্ষেত্রে আমরা সুন্নাহসম্মত মতগুলোকে প্রাধান্য দিয়েছি । যেসব বিষয়ে একাধিক সুন্নাহ সমর্থিত মত রয়েছে সেসব ক্ষেত্রে আমরা একটি মত উল্লেখ করেছি। অন্যান্য মতের বিষয়ে ইঙ্গিত রয়েছে । আমরা চাই, নামাজের নিয়মাবলির মতভেদকে কেন্দ্ৰ করে কখনোই যেন মুসলিম উম্মাহর মধ্যে মতানৈক্য সৃষ্টি না হয় । আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন, এই কাজ যেন আমাদের জন্য পরকালে কল্যাণ বয়ে আনে—এটিই আমাদের একমাত্র চাওয়া।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।