Whatsapp: +8801567808596

  |  

Track Order

নারীজীবন প্যাকেজ

নারীজীবন প্যাকেজ

৳1440
৳1008
অন্দরমহল রাতে চেম্বার থেকে বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে দরজায় টোকা না দিয়েই চুপচাপ দাঁড়িয়ে থাকলেন ডাক্তার সাহেব। উনার মা ও স্ত্রী ভেতরে গল্প করছেন আর খিলখিল করে হাসছেন। দরজার বাইরে থেকেই শোনা যাচ্ছে সেই হাসির শব্দ। চার বছরের বিবাহিত জীবনে ডাক্
  লেখক   ড. হুদা সাঈদ বাহলূল, উম্মে মুসআব
  প্রকাশনী

 উমেদ প্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

অন্দরমহল রাতে চেম্বার থেকে বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে দরজায় টোকা না দিয়েই চুপচাপ দাঁড়িয়ে থাকলেন ডাক্তার সাহেব। উনার মা ও স্ত্রী ভেতরে গল্প করছেন আর খিলখিল করে হাসছেন। দরজার বাইরে থেকেই শোনা যাচ্ছে সেই হাসির শব্দ। চার বছরের বিবাহিত জীবনে ডাক্তার সাহেব কোনোদিন এ রকম হাসি শোনেননি; বরং এর বিপরীতটাই শুনেছেন দিনের পর দিন। ডাক্তার দাঁড়িয়ে রইলেন, আনন্দে তার গলা ভারী হয়ে এল। ওই ডাক্তারের মতো সব ছেলেই চায় তার মা ও স্ত্রীর মাঝে মধুর সম্পর্ক থাকুক। কেননা পুরুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ এই দুজন নারী। সংসারে এই দুই নারীর আন্তরিক মেলবন্ধন সবচেয়ে বেশি আনন্দ দেয় পুরুষকে। সংসার জীবনে ব্যাপক আলোচিত গুরুত্বপূর্ণ এই নারীদ্বয়ের সম্পর্কের সমীকরণ মিলানোর এক রোমাঞ্চকর আয়োজন—অন্দরমহল! ভালো মা-বাবার দুষ্টু বাচ্চা জানেনই তো, নতুন মায়েদের জন্য প্যারেন্টিং বড় একটি ধাক্কা। কিসের মাতৃত্বের আনন্দ উপভোগ! হিমশিম খেয়ে কুল পাই না! আর দশজনের মতো আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। যখন প্যারেন্টিং নিয়ে পড়াশোনা শুরু করলাম, মনে হলো, এত ব্যাপক, এত কঠিন, সব সময় এতকিছু কি মেইনটেইন করা যায়? তখন চিন্তা করলাম, কীভাবে এটাকে সহজ করা যায়! কাটছাঁট করে একটা খসড়া তৈরি করলাম। ভালো মা হবার জন্য বা বাচ্চাদের নিয়ে হাসি-আনন্দে থাকতে যে কাজগুলো না করলেই না, আমি শুধু সেটুকু করব। সিলেবাস কম হলে প্রস্তুতি নেওয়া সহজ। আমার সেই শর্টকাট সহজ সিলেবাসটাই ‘ভালো মা-বাবার দুষ্টু বাচ্চা’। কোনো কাজ সহজ নাহলে তা হাসিমুখে দিনের পর দিন করা যায় না, উপভোগ তো দূরের কথা। আর আমি আমার তিন বাচ্চার সাথে সময় কাটাতে গিয়ে দেখেছি, বাচ্চাদের সবচেয়ে পছন্দের জিনিস কোনো দামি খেলনা না, চকলেট-গেজেট-জামা-কাপড়ও না—শুধু বাবা-মায়ের হাসি। পর্দা গাইডলাইন কাঁচারি ঘর, বাড়ির বেড়া, পর্দা। শহরের আধুনিক ফ্লাটেই বা কীভাবে পর্দা করবে? দরজা-জানালার পর্দা। রান্নাঘর ও ডাইনিং রুমের মাঝের পর্দা। মেহমান আসলে এলোমেলো পরিস্থিতিতে পর্দা। গ্রামে বেড়াতে গেলে পর্দা। বিয়েবাড়ির পর্দা। জানালা, পাশের ফ্ল্যাট, বেলকনি ও বারান্দার পর্দা। লিফটের পর্দা। থাই গ্লাসের আলোর বিপরীতে দিন ও রাতের মারপ্যাঁচ। পথে-ঘাটে, সফরে-হযরে, বাড়িতে-গাড়িতে মা-বোন-ভাইদের পর্দার সুরত কী হবে? কখন কোন পর্যায়ের পর্দা করবে? প্রয়োজনে পরপুরুষদের সাথে কথা বলার কী উপায়? গ্রামের উঠান থেকে বাচ্চাদের ডাকার উপায় কী? জয়েন্ট ফ্যামিলির পর্দা। গ্রামের একান্নবর্তী পরিবারের পর্দার সুরত। আত্মীয়স্বজনের সাথে পর্দা। হকার, ফেরিওয়ালা, ভিখারি, বিদ্যুৎ বিল-ওয়ালা, অচেনা পুরুষ, হিজড়া, প্রতিবেশীর সাথে পর্দা। কোন অবস্থায় শরীয়ত শিথিলতার সুযোগ দিয়েছে? যেসব মা-বোন পর্দা করতে চান, কিন্তু পরিবেশ-পরিস্থিতির কারণে পারছেন না, তাদের কী করণীয়? এমন জানা-অজানা অনেক বিষয় নিয়েই এই বই : পর্দা গাইডলাইন প্রস্তুতি প্যাকেজ টিনএজ একটা মেয়ে যেন এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনের মহাফটকের সামনে দাঁড়িয়ে আছে। তার সামনে যেমন আছে বিপুল সম্ভাবনা অপরদিকে আছে নানারকম চ্যালেঞ্জ ও আশঙ্কা। যে এই জীবনের জন্য যথাযথ প্রস্তুতি নেবে,ইনশাআল্লাহ তার সামনের পথটা পাড়ি দেয়া হবে তুলনামূলক সহজ। বইয়ের এই পৃষ্ঠাগুলোর মধ্যে একজন কিশোরী মেয়ে যে কেবল কতক শব্দ-বাক্যের সমাহার পাবে,তা কিন্তু নয়। তার বেটার ভার্সন তথা উন্নত সংস্করণ হতে দরকারি কিছু টুলস ও উইজডম এখানে দেখবে। প্রস্তুতি প্যাকেজ তার আস্থাভাজন গাইড,যে শুধু আনন্দ-বিনোদনের সময়ই তার পাশে থাকবে না; বরং উত্তেজনাপূর্ণ,বিপৎসংকুল,চ্যালেঞ্জিং পথে চলার প্রস্তুতি নিতেও সাহায্য করবে। নারীজীবনের সুখ সংগ্রাম …আমি এ বইটি আমার মেয়ের জন্য কিনেছিলাম। তারপর আমিও এই বই থেকে অল্প কিছু অংশ পড়ি। তখন অতীত-বর্তমানের অনেক দুঃখের স্মৃতি আমার মনে পড়ে যায়। আমি মনে মনে বললাম, আমার এখন চল্লিশোর্ধ বয়স, আমি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তবুও আমি অনেক দুঃখী। আমার আফসোস হয়, কেন আমি এই বইটি আমার শৈশবকালে পেলাম না! আমি শৈশবে এমন কারও দেখা পায়নি যে আমাকে শেখাবে—কীভাবে দুঃখ ও দুর্দশা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। যদি আমি আমার শৈশবকালে এ ধরনের বই পেতাম, তাহলে আমার জীবনটা বদলে যেত। অনেক দুঃখের সময় এ বইটা আমার জন্য উপকারী হতো। কিন্তু আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। শোকর আলহামদুলিল্লাহ! আমার মেয়ে এ বই থেকে বঞ্চিত হচ্ছে না। … যখন আমি এ বইয়ের শিরোনামগুলো পড়লাম, আমার মত বদলে গেল। মনে হলো, এ বইটিই তো আমার প্রয়োজন। বইটির পাঠপর্ব যখন শেষ হলো তখন আমার মন প্রফুল্লতায় ভরে গেল। এ বই সম্পর্কে আমার মূল্যায়ন হলো, বইটি প্রতিটি মেয়ের জীবনে উত্তম ও সুন্দর উপহার হবে। …যখনই আমি দুঃখ অনুভব করতাম, বইটি খুলে বসতাম। কয়েক পৃষ্ঠা পড়তাম। বইটিতে নিত্য-নতুন ভাবনা খুঁজে পেতাম। সুন্দর দুআ, বাস্তব অভিজ্ঞতা খুঁজে পেতাম। যেগুলো আমার দুঃখগুলো পরাজিত করতে কার্যকরী ছিল। আমার দুশ্চিন্তা প্রতিকারে ফলপ্রসূ এ বইটির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অনেক দুঃখ থেকে নিষ্কৃতি দিয়েছেন। আমি চাই, এ বইটি বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের পাঠ্যভুক্ত করা হোক

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।