Whatsapp: +8801567808596

  |  

Track Order

নবীজির প্রতি ভালোবাসা ও তার আলামত

নবীজির প্রতি ভালোবাসা ও তার আলামত

৳180
একজন মুসলিম হিসেবে আমাদের ইহ ও পরকালকে অর্থবহ করে তুলবার জন্য নবিজিকে ভালোবাসার কোনো বিকল্প নেই। এটি অলঙ্ঘনীয় এক বিধান। নবিজিকে আমরা কেমন মাত্রায় ভালোবাসবো? ঠিক কাদের থেকে বেশি ভালোবাসলে আমাদের ভালোবাসাটা উত্তীর্ণ হবে? আর যদি কারো ভেতর থেকে সেই কাঙ্খিত
  লেখক   ড. ফযলে ইলাহি
  প্রকাশনী

 মাকতাবাতুর রিফাত

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

একজন মুসলিম হিসেবে আমাদের ইহ ও পরকালকে অর্থবহ করে তুলবার জন্য নবিজিকে ভালোবাসার কোনো বিকল্প নেই। এটি অলঙ্ঘনীয় এক বিধান। নবিজিকে আমরা কেমন মাত্রায় ভালোবাসবো? ঠিক কাদের থেকে বেশি ভালোবাসলে আমাদের ভালোবাসাটা উত্তীর্ণ হবে? আর যদি কারো ভেতর থেকে সেই কাঙ্খিত ভালোবাসাটাই না আসে? কী করবে সে? . নবিজিকে ভালোবাসলে ঈমানের স্বাদ বেড়ে যায়৷ পরকালে তার সঙ্গী হওয়ার সৌভাগ্য তো আছেই। . আচ্ছা, আমরা যে নবিজিকে ভালোবাসার দাবি করি; কী তার প্রমাণ? নবিজির দেখা পেতে আমাদের হৃদয় কি আকুল হয়ে ওঠে? স্বপ্নযোগে হলেও খানিক সাহচর্য লাভের লোভে ভয় ও আশায় আবু বকরের মতো কেঁদে ওঠে আমাদের মন? নবিজির আত্মরক্ষায় তিরবৃষ্টির সামনে ঢাল হয়ে দাঁড়ানোর হৃদয় কি আমাদের হয়েছে? আবু কাতাদার মতো সারারাত অবিশ্রান্ত সফর করে যাওয়ার ক্ষমতা? নবিজির আদেশ বাস্তবায়নে আমরা কতোটা ইস্পাত-দৃঢ়? আনাস ইবনু নজর কি আমাদের অনুপ্রেরণা হতে পেরেছেন? অথবা হারাম ইবনু মিলহান? হযরত বারা? হযরত যুুবাইর? নবিজিকে ভালোবাসার প্রশ্নে আমাদের প্রাত্যহিকতার পরতে পরতে আমরা কি নুমান ইবনু মুকাররিনদের ধারণ করতে পেরেছি? নবিজিকে ঠিক কীভাবে ভালোবাসতে হয়। সাহাবিরা ঠিক কীভাবে জীবনের প্রতিটা মুহূর্তে তাকে ভালোবেসে গেছেন। এই মলাটবদ্ধ আয়োজনে ছড়িয়ে আছে তার পাঠ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।