| লেখক | সেলিনা হোসেন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 36 |
| Cover Type | পেপার ব্যাক |
ছোটবেলা থেকেই নদীতে মাছ ধরে আজাহার মিয়া। সেজন্য কোনোদিন স্কুলে যাওয়া হয়নি। বাবা বলত,মাছ ধরাও লেখাপড়া। মাছ ধরতে ধরতে নদীর সঙ্গে তোর বন্ধুত্ব হবে। নদীর কুলুকুলু শব্দ তোর কাছে গানের মতো লাগবে। বুঝবি নদী কত সুন্দর। ও বলত,আব্বা আমি নদীর ধারে বসে নদীর গান শুনব। ওর বাবা আফজাল মিয়া ঘাড় নাড়িয়ে বলত,কোনো কাজ না করে শুধু শুধু বসে থাকলে নদী গান শোনায় না। নদীর উপরে নৌকায় থেকে নদীর সঙ্গে মিশে যেতে হয়। তাহলে নদী আপন হয়। ও চোখ বড় করে জিজ্ঞেস করত,নদীর মাছ ধরলে নদী রাগ করে না? – না,মোটেও রাগ করে না। মাছ তো মানুষ খাবে। মানুষকে নদী অনেক • ভালোবাসে। এই যে আমি মাছ ধরি। মাছ বিক্রি করে চাল-ডাল কিনি। সংসারে আর যা কিছু লাগে তার সব কিছু কিনি। এজন্য নদী চায় আমরা মাছ ধরি। – তাহলে আমিও মাছ ধরব। আপনার কাছ থেকে মাছ ধরা শিখব। এটাই কি আমার লেখাপড়া হবে আব্বা? আমিতো স্কুলে যেতে পারব না। – হ্যাঁ রে বাবা,এটাই তো তোর লেখাপড়া।