| লেখক | শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 80 |
| Cover Type | হার্ড কভার |
সাহসি হোন এবং গুনাহ থেকে বাঁচুন الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلْ عَلَيْهِ وَنَعُوْذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا أَمَّا بَعْدُ : مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُوْنَ فِيهَا أَنْهُمْ مِنْ مَّاءٍ غَيْرِ أَسِنٍ وَأَنْ هُوَ مِنْ لَبَنٍ لَّمْ يَتَغَيَّرُ طَعْمُهُ وَانْهُرْ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّرِبِينَ وَ أَنْهُرٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ সম্মানিত সুধী ও প্রিয় ভাইয়েরা! একটি হাদীস- সাহাবী হযরত সুলাঈম বিন জাবের জুহায়মী রাদিয়াল্লাহু আনহু থেকে বলা আছে,তিনি বলেন,আমি একবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। তখন দেখলাম,তিনি একটি চাদর মুড়ি দিয়ে বসা আছেন এবং চাদরের কিনারা পায়ের উপর ছড়িয়ে আছে। আমি গিয়ে আবেদন করলাম,হে আল্লাহর রাসূল! আমাকে কিছু উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদনের প্রেক্ষিতে তাকে কিছু উপদেশ প্রদান করেন। উপদেশগুলো আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোই এখন আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লহ।