| লেখক | বাপ্পী খান |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 352 |
| Cover Type | Unknown Cover |
ক্যাপ্টেন কায়সার চুক্তিভিত্তিক নিয়োগ পেল বন রক্ষক দলে। শান্ত সুন্দরবনে কোনো ঝামেলা নেই,নেই বিশৃঙ্খল বা অনৈতিক কাজ। পশু-পাখির দল দিব্যি ঘুরে বেরাচ্ছে চারপাশে। আসলেই কি তাই? ডিপ ইকোলজির সদস্যরা ভাওয়াল গড়ে আক্রমনের শিকার,প্রাক্তন শিকারি সরওয়ার পাঠানের মনে শঙ্কা জাগে। অতর্কিত হামলা-বোট বিস্ফোরণে হারিয়ে গেল কায়সার। প্রানী বিশারদ আদনান প্রেক্ষাপট হাজির,সঙ্গে রহস্যময় এক সঙ্গী,মনি মিয়া; বিচিত্র তার পেশা ও নেশা। সিলেটের সংরক্ষিত বনাঞ্চলের মাটির নিচে গোপন সুরঙ্গ। কী খেলা শুরু হয়েছে গোটা দেশজুড়ে? রাঙামাটির দূর্গম অঞ্চলে ছুটল সবাই। আদিবাসী সর্দারের ছেলের ক্ষত-বিক্ষত দেহের কারণটা অদ্ভুত; এক শ্বেত-শুভ্র মায়াবী প্রানী! গর্জনে তার বজ্র নিনাদ! ভেসে আসছে শ্বাপদের হুংকার। পাহাড় থেকে নামছে বৃষ্টির ঢল। বিপর্যয় আঘাত হানল বলে.,,এ অসম যুদ্ধে জেতা অসম্ভব। … কখনও কখনও পুরনো শত্রুরাও যে বন্ধুরূপে ফিরে আসতে পারে। বন্যপ্রানীদের বোবা জগতে কিছু মানুষরূপী জানোয়ারের হিংস্র ও নির্মম রূপ দেখতে পাবেন নিনাদ এ।