Whatsapp: +8801567808596

  |  

Track Order

নির্বাচিত গল্প জাকির তালুকদার

নির্বাচিত গল্প জাকির তালুকদার

৳450
৳387
বেছে নেয়া গল্পগুলো লিখিত হয়েছে ১৯৮৯ থেকে ২০১৫ পর্যন্ত সময়খণ্ডে। এতটা সময় ধরে কাল যেমন স্থির ছিল না, জীবন-সমাজ-রাষ্ট্র-ব্যক্তিও তেমনি পরিবর্তিত হয়েছে। সেই পরিবর্তন কখনো ধীর, কখনো চোখে ধাঁধা লাগিয়ে দেবার মতো দ্রুত। তাই লেখককে পরিবর্তিত হতে হয়েছে। লেখাকেও। স
  লেখক   জাকির তালুকদার
  প্রকাশনী

 কবি প্রকাশনী

  সংস্করণ   May 22, 2026
  catagory  গল্প-স্টোরি
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

বেছে নেয়া গল্পগুলো লিখিত হয়েছে ১৯৮৯ থেকে ২০১৫ পর্যন্ত সময়খণ্ডে। এতটা সময় ধরে কাল যেমন স্থির ছিল না, জীবন-সমাজ-রাষ্ট্র-ব্যক্তিও তেমনি পরিবর্তিত হয়েছে। সেই পরিবর্তন কখনো ধীর, কখনো চোখে ধাঁধা লাগিয়ে দেবার মতো দ্রুত। তাই লেখককে পরিবর্তিত হতে হয়েছে। লেখাকেও। সেই পরিবর্তনের ধারাবাহিকতা পাঠক পাবেন এখানে। গল্প-নির্বাচন আমার নিজের। সেই কারণেই একটু কৈফিয়তের প্রয়োজন হয়। নিজের ভালোলাগার গল্পগুলিই তো এখানে উঠে আসবে। কিন্তু সেই ভালো লাগার ভিত্তিটা কী? ভিত্তি একাধিক। প্রথমত শিল্পমান। দ্বিতীয়ত সমাজদৃষ্টি। তৃতীয়ত বিদগ্ধ বন্ধুদের ভালোলাগার প্রকাশ। ছোটগল্প এমন একটি মাধ্যম যেখানে লেখক নিজের রাজনৈতিক-সামাজিক-নন্দনতাত্ত্বিক বোধ কোনোভাবেই গোপন করতে সক্ষম হন না। সেই কারণে গল্পপাঠের পরে পাঠকের সামনে গল্পলেখকের যে মূর্তিটি ভেসে ওঠে, তা কম-বেশি সত্য। আমার পাঠকরা সেই সত্যরূপটিকে গ্রহণ করেছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।