প্রথম পরিচ্ছেদ স্বামী কর্তৃক বিতাড়িতা পুষ্প হেঁটে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে, ক্রোশ থেকে ক্রোশান্তরে। মাথার উপরে তার প্রখর রৌদ্র, চিন্তাকীটগুলো কিলবিল করছে মাথার মধ্যে।
| লেখক | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | থ্রিলার , প্রবন্ধ , রচনা সংকলন ও সমগ্র , সাহিত্য ও উপন্যাস |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Hardcover |
প্রথম পরিচ্ছেদ স্বামী কর্তৃক বিতাড়িতা পুষ্প হেঁটে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে, ক্রোশ থেকে ক্রোশান্তরে। মাথার উপরে তার প্রখর রৌদ্র, চিন্তাকীটগুলো কিলবিল করছে মাথার মধ্যে। পেটে ক্ষুধার জ্বালা, সারা দেহে-মনে অপমান আর লাঞ্ছনার জ্বালা, পায়ের তলায় রৌদ্রদগ্ধ উত্তপ্ত মেঠো পথ তবুও কোনো দিকে কোনো ভ্রূক্ষেপ নেই। পুষ্প’র শুধু বুকটা যেন জ্বলে-পুড়ে খাক হয়ে যেতে চাইছে। তার স্বামী: যে কোনোদিন তাকে এইভাবে মারধোর করে বাড়ি থেকে দূর করে দিতে পারে-স্বপ্নেও ভাবেনি পুষ্প। নিঃসন্তান হওয়া ছাড়া তার যে আর কোনো অপরাধ আছে বলেও মনে হয় না পুষ্পর, কিন্তু তাতে আর কী দোষ? ভগবান যাকে বন্ধ্যা করেন-নারীজীবনের সবচেয়ে বড় অভিশাপ অর্পণ করেছে তার উপরে,