Whatsapp: +8801567808596

  |  

Track Order

নজরুল ও জীবনানন্দের কবিতায় পুরাণ ও চিত্রকল্প

নজরুল ও জীবনানন্দের কবিতায় পুরাণ ও চিত্রকল্প

৳1500
৳1050
আধুনিক বাংলা কবিতায় কালোত্তীর্ণ দুই কবি কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ। দুজনের জন্ম একই বছরে,১৮৯৯-তে। দৃষ্টিভঙ্গির স্বাতন্ত্র্য নিয়ে দুজনই ইতিহাস ও ঐতিহ্যসন্ধানী,জীবনমুখী,নবজীবন-সঞ্চারী। রবীন্দ্রবলয় অতিক্রমণে এঁদের কাব্যপ্রচেষ্টায় বাংলা কবিতার যে বাঁক্ব
  লেখক   মাওলা প্রিন্স
  প্রকাশনী

 ঐতিহ্য

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   720
  Cover Type   হার্ড কভার

আধুনিক বাংলা কবিতায় কালোত্তীর্ণ দুই কবি কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ। দুজনের জন্ম একই বছরে,১৮৯৯-তে। দৃষ্টিভঙ্গির স্বাতন্ত্র্য নিয়ে দুজনই ইতিহাস ও ঐতিহ্যসন্ধানী,জীবনমুখী,নবজীবন-সঞ্চারী। রবীন্দ্রবলয় অতিক্রমণে এঁদের কাব্যপ্রচেষ্টায় বাংলা কবিতার যে বাঁক্বদল ও গতিসঞ্চার বস্তুত সেই গতিপ্রবাহ ও কাব্যানুপ্রেরণাতে আজও বাংলা কবিতা পরিভ্রমণরত; আধুনিক বাংলা কবিতার আজকের যে রূপ-রস-গন্ধ বোধকরি নজরুল-জীবনানন্দই তার আদর্শ। তাই,বিবিধ দৃষ্টিকোণ থেকে নজরুল ও জীবনানন্দের কবিতার ব্যাখ্যা-বিচার-বিশ্লেষণ আজও গুরুত্বপূর্ণ। একদিকে পুরাণ বা মিথ হচ্ছে মানুষের সামূহিক চৈতন্যেরই এক প্রত-উপাদান,অপরদিকে চিত্রকল্প বা ইমেজারি হলো কবিকল্পনা-মনীষার সৌষম্যকলার স্বাক্ষরবাহী; যা কবিতার মূল চেতনাকে প্রকাশ করে। ফলত,কবিতার রসাস্বাদনে পুরাণ ও চিত্রকল্পের ব্যবহার বৈচিত্র্য ও প্রয়োগনৈপুণ্য আবিষ্কার হয়ে দাঁড়ায় অত্যাবশ্যকীয়। এমন বিবেচনা থেকেই ‘নজরুল ও জীবনানন্দের কবিতায় পুরাণ ও চিত্রকল্প’ শীর্ষক গবেষণাকর্মটির প্রয়াস। এই গবেষণাকর্মে প্রথমত পুরাণ ও চিত্রকল্প অনুষঙ্গী রূপতাত্ত্বিক বিশ্লেষণ-পদ্ধতি এবং দ্বিতীয়ত তুলনামূলক-পদ্ধতি সর্বাত্মকভাবে প্রাধান্য পেয়েছে। দুই কবির মানস কিংবা তাঁদের স্বতন্ত্র কাব্যবোধ ও কবিপ্রবণতা নির্ণয়ে তাঁদেরই বিভিন্ন রচনার আশ্রয় নেয়া হয়েছে। বাংলাসাহিত্যের গবেষক ও শিক্ষার্থীদের জন্য বইটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।