| লেখক | কাজী নজরুল ইসলাম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রচনা সংকলন ও সমগ্র |
| Language | বাংলা |
| Number of Pages | 388 |
| Cover Type | হার্ড কভার |
“নজরুল রচনাবলী – ১১তম খণ্ড”বইটির প্রথমের কিছু অংশ: নমাে নমাে নমাে হেনটনাথ নব ভবনে করাে শুভ চরণপাত। নৃত্য-ভঙ্গিতে সৃজন-সংগীতে | বিশ্বজন-চিতে আনাে নব প্রভাত। তােমার জটাজুটে বহে যে জাহ্নবী তাহারি সুরে প্রাণ জাগাও আদি কবি শুচি ললাট-তলে যে শিশু শশী ঝলে তারি আলােকে হর দুঃখ তিমির রাত। হে চির সুন্দর, দেহ আশীর্বাদ । হউক দুর সব অতীত অবসাদ লঙ্গি ব বাধা তব পতাকা বহি ফুল্ল মুখে সহি সকল সংঘাত ৷৷ নব জীবনে লয়ে আশা অভিনব ভুলি সকল লাজ গ্লানি পরাভব এ নাট-নিকেতনে আরতি করি তব হে শিব, করাে নব জীবন সঞ্জাত। ভাের হলাে, ওঠ জাগ মুসাফির, আল্লা-রসুল বােল। গাফলিয়তি ভােল রে অলস, আয়েশ-আরাম ভােল। এই দুনিয়ার সরাইখানায় (তাের) জনম গেল ঘুমিয়ে, হায় ! ওঠ রে সুখ-শয্যা ছেড়ে, মায়ার বাঁধন খােল।