| লেখক | ড. গুলশান আরা |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | জীবনী , স্মৃতিচারণ ও সাক্ষাৎকার |
| Language | বাংলা |
| Number of Pages | 208 |
| Cover Type | হার্ড কভার |
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীলতার এক তুঙ্গীয় নিদর্শন । বাংলা সাহিত্যের প্রায় সব অঙ্গনে তাঁর অবাধ পদচারণা । বহুমাত্রিক এই সাহিত্যিক ব্যক্তিত্ব মৌলিক প্রতিভায় যা রচনা করে গেছেন তা আজও তুলনা রহিত । রহস্যঘেরা রচনাশৈলী পাঠককে শুধু বিস্মিতই করে না- করে তোলে অনুসন্ধিৎসু । সেই অনুসন্ধানের আবেশে লেখা ‘ নজরুল – স্বরূপ সন্ধানে যা ‘ এ’কার যোগে এগিয়ে গেছে । ‘ নজরুল – স্বরূপ সন্ধানে ‘ এই প্রবন্ধ গ্রন্থে নজরুলের জীবন ,তাঁর মতাদর্শ ,তাঁর সাহিত্য ,সাহিত্যকর্মের সফল শতাব্দী অতিক্রম সব অনুসঙ্গই তুলে ধরার চেষ্টায় সচেষ্ট ছিলাম । নজরুল সম্বন্ধে আমার জানার পরিধিকে বিস্তৃত করতে তথ্যে ,তত্ত্বে সঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করেছি । ছাত্র – ছাত্রী ,সাধারণ পাঠক অথবা নজরুল গবেষক কারো কোনভাবে লেখাগুলো সহায়ক হলে শ্রম সার্থক বলে বিবেচনা করবো । ভুল – ত্রুটির জন্য চাইবো ক্ষমাসুন্দর দৃষ্টি ।