Whatsapp: +8801567808596

  |  

Track Order

নতুন শিক্ষাক্রম শিক্ষকের ভূমিকা

নতুন শিক্ষাক্রম শিক্ষকের ভূমিকা

৳600
৳516
দেশে চলছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মহাযজ্ঞ। এর মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হলো। এই নতুন শিক্ষাক্রমে বদলে গেছে প্রথাগত শিখন পদ্ধতি ও শিক্ষার্থী মূল্যায়নের ধরন। পরিবর্তন এসেছে পাঠ্যবইয়ের বি
  লেখক   সৈয়দ মো. গোলাম ফারুক
  প্রকাশনী

 পাঞ্জেরী পাবলিকেশন্স

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   256
  Cover Type   হার্ড কভার

দেশে চলছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মহাযজ্ঞ। এর মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হলো। এই নতুন শিক্ষাক্রমে বদলে গেছে প্রথাগত শিখন পদ্ধতি ও শিক্ষার্থী মূল্যায়নের ধরন। পরিবর্তন এসেছে পাঠ্যবইয়ের বিষয়বস্তু ও পাঠবিন্যাসেও। এ নিয়ে দেশের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক,এমনকি কোনো কোনো ক্ষেত্রে শিক্ষা প্রশাসনের বিভিন্ন অংশীজনের মধ্যেও নানা প্রশ্ন,সন্দেহ,শঙ্কা ও দোলাচলের শেষ নেই। ২০২২ সাল জুড়ে নতুন শিক্ষাক্রম নিয়ে যখন দেশের সর্ব মহলে এক ধরনের উদ্ভবেগ,শঙ্কা ও সন্দেহ বিরাজ করছিল,ঠিক তখনই শিক্ষক,শিক্ষা প্রশাসক ও ঋদ্ধ গবেষক সৈয়দ মো. গোলাম ফারুক একের পর এক লিখেছেন গুরুত্বপূর্ণ প্রবন্ধ-নিবন্ধ। মহামূল্যবান এই লেখাগুলো দেশের প্রথম সারির বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা যত্নসহকারে প্রকাশও করেছে। এইসব ছড়ানো-ছিটানো লেখা এক মলাটে পাঠকের হাতে তুলে দিতেই নতুন শিক্ষাক্রম : শিক্ষকের ভূমিকা শিরোনামে পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট ৪-এর মানসম্মত শিক্ষা অর্জনে আমাদের শিক্ষাক্রম যুগোপযোগী করার কোনো বিকল্প নেই। এ বিষয়ে যুক্তি-তর্ক,ব্যাখ্যা-বিশ্লেষণ সহকারে লেখক তাঁর নিজস্ব মতামত ও মূল্যায়ন তুলে ধরেছেন এ বইটিতে। নতুন শিক্ষাক্রম প্রণয়নের প্রেক্ষাপট,নতুন শিক্ষাক্রমে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের করণীয়,শিক্ষা প্রশাসনের ভূমিকা প্রভৃতি বিষয় লেখক সহজ,সরল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন এ বইয়ের পাতায় পাতায়। লেখকের দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতা ও আনের আলোকে রচিত এই বইটি পাঠে শুধু শিক্ষকেরাই নন; সমৃদ্ধ হবেন দেশের সকল শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষাগবেষকও।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।