| লেখক | মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসাইন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 40 |
| Cover Type | Unknown Cover |
মুহতারাম! কুরআন মাজীদ বা আরবি উচ্চারণ কখনও বাংলায় সহীহ উচ্চারণ লেখা সম্ভব হয় না। কারণ, কুরআন মাজিদে এমন কিছু হরফ আছে, যে হরফগুলো সাধারণ হরফের তুলনায় ভিন্নধর্মী। অর্থাৎ ওই ভিন্নধর্মী কিছু হরফের উচ্চারণ মোটা, কিছু হরফের উচ্চারণ চিকন, কিছু হরফ কণ্ঠনালীর। সুতরাং ওই হরফগুলোর সহীহ উচ্চারণ কুরআন মাজিদে অভিজ্ঞ শিক্ষক ছাড়া বই দেখে দেখে বাংলায় সহীহ উচ্চারণ শিক্ষা কোনভাবে সম্ভব নয় বিদায় আরবি হরফ ও অন্যান্য শব্দের উচ্চারণগুলোর বাংলা উচ্চারণ এ কিতাবে দেওয়া বা লেখা হয় নাই। ক্ষমা মার্জনীয়। তাছাড়া আরবি ভাষা আমাদের মাতৃভাষা নয় যে, সহজে প্রথমবারেই আয়ত্তে চলে আসবে। সুতরাং একটু ধৈর্য/সহ্য করে আস্তে আস্তে প্রতিদিন অল্প অল্প করে অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে মাশক্ব করলে অবশ্যই সফলতা পাওয়া যাবে। কারণ, আরবি ভাষার প্রধান শর্ত হলো সহীহ-শুদ্ধ করে পড়া। যাহা একেবারে বা বারবার মাশক্ব ছাড়া সম্ভব নহে। যে কারণে কুরআন এবং হাদিসে রয়েছে নেক আমলে ভরপুর। হাদিসে বর্ণিত আছে, অর্থ না বুঝে কুরআন মাজীদ পড়লেও প্রতি হরফে রয়েছে ১০ নেকি। হাদিসে আরও বর্ণিত আছে, কুরআন মাজীদ বা ইলম অন্বেষণ করা ব্যক্তির চলাচলের সময় ৭০ জন ফেরেশতা তার পবিত্র পাখা বিছিয়ে দেন তার সম্মানার্থে। পৃথিবীর সবচেয়ে কম ব্যাকরণ যুক্ত আরবী ভাষা তথা কুরআন মাজীদ সহীহ শুদ্ধভাবে শিখে সহীহ এবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।