| লেখক | তরুণ সরকার |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | প্রবন্ধ |
| Language | বাংলা |
| Number of Pages | 208 |
| Cover Type | হার্ড কভার |
অনুসন্ধানী প্রতিবেদনগুলোতে উঠে এসেছে ঐতিহ্য ও সংস্কৃতির শেকড়ের কথা। মহান মুক্তিযুদ্ধের দলিল-পত্র অবহেলায় নষ্ট হয়ে যাওয়া, তথ্য ও উপকরণ সংগ্রহে সীমাবদ্ধতা, প্রকল্পের পর প্রকল্প এবং মৃত্যু-এসব নানান সংকট তুলে ধরে জন-আকাঙ্ক্ষার দিকে আলোকপাত করেছেন প্রতিবেদক। পাহাড়, সমতল ও সাগরপারের আদিবাসীদের ভাষা, অন্ত্যজ জনের ভাষা, বণিকদের আগমনে বাংলাভাষায় নতুন শব্দের আত্মীকরণ, ধর্মচর্চার ভাষাসহ ব-দ্বীপের ভাষা নিয়ে নিবিড় অনুসন্ধান করেছেন। এ বইয়ে আরও সংকলিত হয়েছে ঢাকার সিনেমাহলের ওপর একটি সমৃদ্ধ প্রতিবেদন, মহান সূফি শেখ ফরিদ উদ্দীন গঞ্জ-এ শকর সম্পর্কে লোকজ মিথ ও ইতিহাসের অনুসন্ধান। বড় কাটরার শিলালিপি, ঐতিহ্যবাহী কুস্তির অতীত বর্তমানসহ সবগুলো প্রতিবেদনই প্রচলিত সংবাদমাধ্যম-সুলভ বিবরণের অধিক তাৎপর্য বহন করে।