| লেখক | বাপ্পী খান |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
অন্ধকার অন্ধকার : ওর সংলগ্ন মিঠামইন গ্রামে ব্যাখ্যাতিতভাবে খুন হচ্ছে মানুষ। ওদিকে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে এক আদিবাসি গ্রাম জনশূন্য। রফিকের মনে ভয়, এসব খুনালার কাজ নয়তো? ভয়ঙ্কর সে দানব পারে না এমন কোনো কাজ নেই! দলের সদস্যদের দুটি দলে বিভক্ত করে রফিক ছুটল রহস্য অনুসন্ধানে। নাবিল আর রফিক মিঠামইনে, ওদিকে কিয়াসু, কাবিল আর নুশু গেল সীমান্তের বনঘেঁষা সেই আদিবাসি গ্রামে। জানত না, প্রাণের ঝুঁকি কতটা রয়েছে এই অভিযানে! চাঁদপুরে এক ব্যবসায়ীর পৈতৃক ভিটায় নৃশংস কিছু অতীতের ফিরে আসা কি কাকতালীয়? এসবের কোনোটার উত্তরই রফিকরা জানে না। ঘিরে থাকা অন্ধকার সিলেটের গহীন বনে দীর্ঘদিন পর জ্ঞান ফিরে পাওয়া মানুষটা কে? কিয়াসু কেন সেই মানুষটার প্রতি এতো আগ্রহী? কিয়াসুর জীবনের অন্ধকার উপাখ্যান জানতে চান? ওদিকে রাজস্থানের যে ঘটনা ‘সত্য-কলামে’ ঠাই নিয়েছে,তা কি আদৌ ঘটেছিলো? কুড়িগ্রামের সীমান্ততঘেষা অঞ্চলে রাতের গভীরে নেমে আসা নিশিবু’র অভিশাপ কতোটা সত্যি? বরিশালের ঝালকাঠিতে প্রতি আমাবস্যার রাতে অজ্ঞাত আক্রমনের জন্য দায়ী কে? এর জন্য স্থানীয় মন্ত্রীর কেনো এতো মাথা ব্যথা? ওদিকে সাফওয়াত আর আইরিন সুন্দরবনের গভীরে এক চরে বন্দী। দূর থেকে ভেসে আসছে হিংস্র মায়াবাঘের হুংকার! কী করবে তারা? এমন অজস্র প্রশ্নকে পেছনে ফেলে সবার একটাই জিজ্ঞাসা। রফিক শিকদার কোথায়? ‘হার না মানা অন্ধকার’ জগতের দ্বিতীয় আখ্যান ‘ঘিরে থাকা অন্ধকার’,পাঠকদের আরেকবার নিয়ে যাবে প্রকৃতির সব অদ্ভুত আর ব্যাখ্যাতিত ঘটনার জগতে। কেটে যাক অন্ধকার মিরপুরের পরিত্যাক্ত এক বাড়িতে টিভি রিপোর্টার নাফিস কী এমন খুঁজে পেল,যা তার বিশ্বাসের সব ভিত নাড়িয়ে দিয়েছে? সবার অলক্ষ্যে কোন অশুভ নরখাদক হানা দিচ্ছে ব্যস্ত নগরী ঢাকায়? কেন? ওদিকে ময়মনসিংহে পা রাখতেই রফিক শিকদারের মনে জেগেছে অজস্র প্রশ্ন। অদ্ভুত সব রহস্য দেখা দিচ্ছে তার চারপাশে। অতীত-বর্তমানের কোন যোগসূত্র তাকে টেনে এনেছে এখানে,তার দাদার মাজারে? তবে কি তার জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো সব এক সুতোয় গাথা? তিন অদ্ভুত ভাই হাবিল-নাবিল-কাবিলই বা কী চায়? হেম্মেজের রহস্যময় আচরণ বারবার সন্দেহের জন্ম দিচ্ছে। সব বিপত্তি পেড়িয়ে মায়াবাঘ এর আক্রমণের জবাব খুঁজতে রফিক ছুটে গেল খুলনায়। ওদিকে রাজশাহীতে নদীর তীরে একের পর এক উধাও হচ্ছে মানুষ। হার না মানা অন্ধকার ট্যাবলয়েড পত্রিকা ‘সত্য-কলাম’কে টিকিয়ে রাখতে প্রকাশক রফিক শিকদার সাহায্যের আবেদন নিয়ে ছুটে গেলাে দীর্ঘদিনের বন্ধুর কাছে। এক ভয়াবহ অভিজ্ঞতার মুখােমুখি হয়ে তার মনেপড়ে যায় নিজের ফেলে আসা অতীতের কথা। কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সে, আর এ সিদ্ধান্তের জন্যই রফিক শিকদার দেখে, শােনে এবং জানতে পারে উদ্ভট কিছু ঘটনার কথা। অবশেষে মানতেও বাধ্য হয়, আলাে’র বিপরীতেই আছে অন্ধকার। বাপ্পী খানের হার না মানা অন্ধকার একটি সুপার ন্যাচারাল ধারার গল্প, এখানে উঠে এসেছে অদ্ভুত কিছু ভয়ের উপাখ্যান।