Whatsapp: +8801567808596

  |  

Track Order

ও আকাশ ও বিহঙ্গ

ও আকাশ ও বিহঙ্গ

৳640
৳448
পেশাগত দায়িত্ব পালন, পড়াশোনা ও প্রশিক্ষণ গ্রহণ এবং ভ্রমণের উদ্দেশ্যে বেশ কিছু দেশে লেখকের যাওয়ার সুযোগ হয়েছে। কাউকে যদি ভ্রমণের নেশায় পেয়ে বসে, তাকে ঘরে আটকে রাখা কঠিন হয়ে পড়ে। কিন্তু আধুনিক বিশ্বব্যবস্থা স্বাধীনভাবে ভ্রমণের বড় প্রতিবন্ধক হয়ে উঠেছে। এক দে
  লেখক   আনোয়ার হোসেইন মঞ্জু
  প্রকাশনী

 ঐতিহ্য

  সংস্করণ   May 22, 2026
  catagory  ভ্রমণ
  Language   বাংলা
  Number of Pages   352
  Cover Type   হার্ড কভার

পেশাগত দায়িত্ব পালন, পড়াশোনা ও প্রশিক্ষণ গ্রহণ এবং ভ্রমণের উদ্দেশ্যে বেশ কিছু দেশে লেখকের যাওয়ার সুযোগ হয়েছে। কাউকে যদি ভ্রমণের নেশায় পেয়ে বসে, তাকে ঘরে আটকে রাখা কঠিন হয়ে পড়ে। কিন্তু আধুনিক বিশ্বব্যবস্থা স্বাধীনভাবে ভ্রমণের বড় প্রতিবন্ধক হয়ে উঠেছে। এক দেশের নাগরিক আরেক দেশে যেতে চাইলে তাকে উভয় রাষ্ট্রের আইন ও বিধিব্যবস্থা অনুসরণ করতে হয়। ভ্রমণের ইচ্ছা জাগলেও হুট করে কোথাও যাওয়া যায় না। তাছাড়া মানুষের জীবন এখন জটিল হয়ে পড়েছে। বর্তমান প্রজন্মের কেউ যখন এই ভ্রমণবৃত্তান্ত পাঠ করবেন, তাকে খেয়াল রাখতে হবে যে লেখকের অধিকাংশ ভ্রমণের সময়কালে মোবাইল ফোন, ইন্টারনেট প্রযুক্তি, ই-মেইল, ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল, ইয়াহু, জিপিএস ইত্যাদি ছিল না। সেই পিছিয়ে থাকা সময়ের চিত্র এ সময়ে কল্পনা করে কেউ যদি পেছনের সময়কে বুঝতে চান, তার কাছে এই ভ্রমণকাহিনি উপভোগ্য হতে পারে। বাংলাদেশের সমকালীন সাংবাদিকতা ও সাংবাদিকতা পেশায় নিয়োজিত প্রতিভাবান ব্যক্তিদের মধ্যে আনোয়ার হোসেইন মঞ্জুর নাম সবিশেষ উল্লেখযোগ্য। বইটি যেকোনো রসজ্ঞ পাঠককেই অনেক অজানা বিষয়ের স্বাদ গ্রহণে সহায়তা করবে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।