| লেখক | মুহাম্মাদ হাবীবুল্লাহ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 184 |
| Cover Type | হার্ড কভার |
ওয়াজ, নসিহত, উপদেশ শব্দ যেটাই বলি, মানবজীবনে সফলতার সুষমা এসেছে এ শব্দগুলোর সঠিক বার্তা ও আবেদন মেনে। ওয়াজ করা আল্লাহর নীতি। তিনি ওয়াজ করেন বান্দাদের। কুরআন তার ওয়াজসমগ্র। নবীদের দায়িত্ব ছিল ওয়াজ করা। উম্মতকে ওয়াজ করেছেন তারা। তাদের ওয়াজে সমৃদ্ধ একটি রেকর্ডবই হচ্ছে কুরআন মজিদ। এই সোনালি পরম্পরায় চলেই চলছে ওয়াজ ও বক্তৃতার ধারা। পৃথিবীতে মানব-অস্তিত্বের শেষ মুহূর্তটি পর্যন্ত এ ধারা চলবে – নিশ্চিতভাবে বলা যায়। বড়দের ওয়াজ কেমন ছিল, আমাদের ওয়াজ কেমন হওয়া উচিত, এখনকার ওয়াজগুলো আমাদের কী বার্তা দিচ্ছে – এরকম নানা প্রশ্নকে ঘিরে মানুষের কৌতূহল দিনদিন বাড়ছে। সেই সাথে ওয়াজের নানা অনুষঙ্গ নিয়ে মাতামাতি ও তর্কাতর্কিও কম তুঙ্গে নয়। ঠিক এমন চঞ্চল মুহূর্তে ওয়াজের নীতিমালা নিয়ে একটি বই বের হওয়া কি পরম স্বস্তির বিষয় নয়? ওয়াজ নিয়ে আমরা আজ যা ভাবছি, যা লিখছি ও বলছি তার প্রায় সবকিছুর একটা সুন্দর সমাধান পাওয়া যাবে ‘আশরাফি বিশ্বকোষ’র এই সমৃদ্ধ অধ্যায়ে।