| লেখক | মুবাশশিরা তাসনিম মৌমিতা |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | গল্প-স্টোরি |
| Language | বাংলা |
| Number of Pages | 150 |
| Cover Type | হার্ড কভার |
নেহা বাসার ভেতর থেকে বাইরে এসেই থমকে দাঁড়ালো। এই দৃশ্য দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিলো না। বাবার সাদা টয়োটা গাড়িটা রিপেয়ার করে এনেছে নাবিল। শুধু তাই না, ধুয়ে-মুছে একেবারে চকচক করার কাজে নেমে পড়েছে। গাড়িটাকে দেখে এখন চেনাই যাচ্ছে না। মনে হচ্ছে, এইমাত্র বাবা বুঝি গাড়িটা কিনে নিয়ে এসেছে। কে বলবে- এই গাড়িটাই দুদিন আগে তাদের জীবনটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে।