Whatsapp: +8801567808596

  |  

Track Order

অপরাজেয় একাত্তর

অপরাজেয় একাত্তর

৳350
৳301
“অপরাজেয় একাত্তর” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ একাত্তরে,আমাদের গৌরব ও বেদনার অলৌকিক কালে,যে দ্রোহ ও স্বাধীনতাস্পৃহা জেগে উঠেছিল বাঙালি জাতির চেতনাস্রোতে,তা অজেয়,”অবিনাশী। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তিলাভের জন্য স্বাধীনতাকামী লক্ষ কোটি প্রাণের আবেগ দুর্দমনীয় হয
  লেখক   সালেক খোকন
  প্রকাশনী

 পেন্সিল পাবলিকেশনস

  সংস্করণ   May 22, 2026
  catagory  বাংলাদেশ
  Language   বাংলা
  Number of Pages   152
  Cover Type   হার্ড কভার

“অপরাজেয় একাত্তর” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ একাত্তরে,আমাদের গৌরব ও বেদনার অলৌকিক কালে,যে দ্রোহ ও স্বাধীনতাস্পৃহা জেগে উঠেছিল বাঙালি জাতির চেতনাস্রোতে,তা অজেয়,”অবিনাশী। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তিলাভের জন্য স্বাধীনতাকামী লক্ষ কোটি প্রাণের আবেগ দুর্দমনীয় হয়ে উঠে বিদ্রোহ ও প্রতিরােধের অগ্নিগিরির রূপলাভ করে ছড়িয়ে পড়েছিল বাংলার শহরে ও গ্রামে। বছরটি ১৯৭১,সর্বস্তরের জনযােদ্ধাদের সম্মিলিত শপথে ও সংগ্রামে অপরাজেয় সময় একাত্তর। আধুনিক মারণাস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিদ্যায় অনভিজ্ঞ সাধারণ কিষাণ-শ্রমিক-ছাত্র ঐক্যবদ্ধ হয়ে মাত্র নয় মাসে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। এই অসাধ্য সাধন সম্ভব হয়েছিল,কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল সামগ্রিকভাবেই জনমানুষের যুদ্ধ-জনযুদ্ধ। সালেক খােকন রচিত ‘অপরাজেয় একাত্তর’ গ্রন্থটির মধ্যে বাংলাদেশের মুক্তিসংগ্রামের বিস্তৃত বিবরণ বর্ণিত হয়েছে একাত্তরের রণাঙ্গনের অদম্য বীরযােদ্ধাদের অভিজ্ঞতার আলােকে,তাই সেই বর্ণনা যেমন জীবন্ত,তেমনি প্রেরণাদায়ী। আমাদের চরম শােক ও পরম গৌরবে মণ্ডিত মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগে ব্ৰতী মুক্তিকামী মানুষের সংগ্রামের প্রস্তুতিপর্ব,সমরাঙ্গনের বীরত্বগাথা,নূতন জাতির আত্মপ্রকাশ এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশ নিয়ে আশা-আকাক্ষার এই আলেখ্য কিশাের-তরুণদের ইতিহাস সচেতন ও স্বদেশপ্রেমে দীক্ষিত করে তুলবে,একইসাথে যে-কোনাে বয়সি পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ ও মানুষের প্রতি প্রদীপ্ত অঙ্গীকার।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।