| লেখক | মুফতি মামুনুর রশীদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 80 |
| Cover Type | পেপার ব্যাক |
আবিষ্কারক তার আবিষ্কার সম্পর্কে সবচেয়ে ভালো জানবেন এটাই তো নিয়ম। যেমন, কেউ একটা গাড়ি বানালো, সে গাড়ির ভেতরের যন্ত্রপাতি কোনটা কেমন, নষ্ট হলে কীভাবে সার্ভিসিং করতে হবে এবং তার আদর্শ ব্যবহার পদ্ধতি কী হবে — এ সম্পর্কে তিনি যতটুকু জানবেন, তার চেয়ে বেশি কি অন্য কেউ জানবে? কখনো না। তেমনিভাবে আল্লাহ তা’আলা নারী-পুরুষ সৃষ্টি করেছেন, তাদেরকে পারিবারিক বন্ধনে আবদ্ধ করেছেন, ভেতরগত অবস্থা, পারিবারিক সমস্যার সমাধান এবং আদর্শ পরিবারের গাইডলাইন তিনিই সবচেয়ে নিখুঁত ও সুন্দরভাবে দেবেন, এটাই তো যুক্তির দাবি। পবিত্র কুরআনের ভাষায়: “সৃষ্টি যার, কথাও চলবে তাঁর।” — সূরা আল আ’রাফ ৭:৫৪ সুতরাং, পারিবারিক সমস্যার সমাধান আল্লাহ তা’আলা যেটা দেবেন তার চেয়ে শ্রেষ্ঠ ও সুন্দর কোন সমাধান হতেই পারে না।