| লেখক | সামিউল হক |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | পেপার ব্যাক |
ক্যারিয়ারে স্ট্রাগলের এক পর্যায়ে সেলফ-হেল্প জোনারের প্রতি আকৃষ্ট হই। ওয়েস্টার্ন ফিলোসফি থেকে ইস্টার্ন ফিলোসফি—কিছুই বাদ দিইনি। পড়তে পড়তে একটা পর্যায়ে উপলব্ধি করি, এ সবই তো আমার রাসুলের (সা.) শিক্ষা! অথচ আমরা তা থেকে কেন এর সুফল নিচ্ছি না? তখন বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে জানার চেষ্টা শুরু করি। আরবি শিখি, তাফসীর ও সীরাহ পড়া শুরু করি। তখন বুঝতে পারি, আমরা আসলে দীনকে সঠিকভাবে বুঝতেই শিখিনি। নুতুন পার্সপেক্টিভ থেকে সোশ্যাল মিডিয়ায় খণ্ড খণ্ড লিখা পোস্ট করা শুরু করি। এক সময় সেই লিখা গুলো বেশ জনপ্রিয় হয়ে উঠে. অনেকেই বই আকারে প্রকাশ করতে বলেছেন। জনপ্রিয় সেই লিখা গুলো নিয়েই এই সংকলন. এই বই টি কেবল পড়ার জন্য নয়; এটি চিন্তা করার জন্য, প্রশ্ন করার জন্য, আপনার ট্রেডিশনাল চিন্তাকে চ্যালেঞ্জ করার জন্য! আপনার যদি ইসলাম নিয়ে নতুন করে ভাবতে চান, অথবা আপনি যদি জীবনের উদ্দেশ্য খুঁজে বেরিয়ে থাকেন, হয়ত এই বইটি আপনাকে একটা বেলেন্সড পথ দেখাবে, আপনার রবের সাথে আপনার সম্পর্ককে নতুন ভাবে উপলব্ধি করতে শিখাবে এবং একটি গভীর অর্থবহ জীবনের পথে পরিচালিত করতে সাহায্য করবে। পার্সপেক্টিভ পার্ট ১-এর অসাধারণ রেসপন্স ও ভালোবাসার পর প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত পার্ট ২- দ্বিতীয় পার্সপেক্টিভ।পাঠকদের স্ট্রং ফিডবেক ই লেখককে এই জার্নি এগিয়ে নিতে ইন্সপায়ার করেছে। এক অস্থির সময়ের রিসার্চ থেকেই শুরু হয়েছিল এই বইয়ের সূচনা—কেরিয়ার, আইডেন্টিটি আর লাইফ পারপাসের প্রশ্নের ভিড়ে যে খোঁজ শুরু হয়েছিল,এই খণ্ডে সেটাই আরও মেচিউরড হয়েছে। মডার্ন সেলফ হেল্প আর ফিলোসফির ভেতর ঘুরে স্পষ্ট হয় যেআমরা যা বাইরে খুঁজে বেড়াচ্ছি, তার ফাউন্ডেশন তো আমাদের দ্বীনই আছে! এই বইটা এক ধরনের সেলফ রিফ্লেকশনের আহ্বান।ঈমানকে শুধু ইমোশন বা রিচুয়াল দিয়ে নয়, কনশাস আন্ডারস্টেন্ডিং থেকে দেখার চেষ্টা।হেবিট, মাইন্ডসেট আর লাইফ ডিরেকশনের নতুন করে রিসেট করার এক সাহসী আহ্বান। একজন মানুষও যদি রবের দিকে ফিরে আসে—তাহলেই এই বইয়ের সার্থকতা!