Whatsapp: +8801567808596

  |  

Track Order

পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি

পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি

৳400
৳328
সাহিত্য, সাহিত্যতত্ত্ব, সাহিত্য-সমালােচনা পরস্পর বর-বধূর মতােই অম্ল-মধুর সম্পর্কে সম্পর্কিত। সাহিত্যসৃষ্টিরকাল থেকে আরম্ভ হয়ে তার তত্ত্ব ও সমালােচনা আবহমান কাল পর্যন্ত বহমান। নদীর স্রোতের পরিণতি যেমন নীল সমুদ্র, তেমনি সাহিত্যের রসােপভােগ বা চরম উৎকর্ষ হল
  লেখক   মোস্তফা আহাদ তালুকদার
  প্রকাশনী

 ভাষাপ্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   248
  Cover Type   হার্ড কভার

সাহিত্য, সাহিত্যতত্ত্ব, সাহিত্য-সমালােচনা পরস্পর বর-বধূর মতােই অম্ল-মধুর সম্পর্কে সম্পর্কিত। সাহিত্যসৃষ্টিরকাল থেকে আরম্ভ হয়ে তার তত্ত্ব ও সমালােচনা আবহমান কাল পর্যন্ত বহমান। নদীর স্রোতের পরিণতি যেমন নীল সমুদ্র, তেমনি সাহিত্যের রসােপভােগ বা চরম উৎকর্ষ হলাে তার উপযুক্ত ও বর্ণিল সমালােচনা। পৃথিবীতে মানুষই একমাত্র চিন্তাশীল ও সৃষ্টিশীল জীব। মানবচিন্তার প্রাতিস্বিক ও প্রযত ভাবনাই ক্রমশ তত্ত্ব, দর্শন বা শিল্পে পরিণত হয়। আর এই তত্ত্ব, দর্শন, সাহিত্য বা শিল্প কর্মাদির বিবরণসহ যথােপযুক্ত বিচারই হলাে সমালােচনা। যেখানেই সৃষ্টি সেখানেই আছে। সমালােচনা। শিল্প-সাহিত্য ও সমালােচনায় ইউরােপ তথা প্রাচীন গ্রিস ও রােম পথিকৃৎ। ইতালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ও আমেরিকাতেও জন্ম হয়েছে নানা তত্ত্বের। ফলশ্রুতিতে পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সমালােচনার ধারা সম্পর্কে বাঙালি পাঠকের উৎসাহ ও কৌতূহল চিরকালীন। এই কৌতূহল মেটাতেই আদি সাহিত্য ও শিল্পচিন্তক প্লেটো থেকে শুরু করে আধুনিক যুগের নানা যুগান্তকারী পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও মতবাদ যেমন ক্লাসিসিজম, নিওক্লাসিসিজম, রােমান্টিসিজম, রিয়ালিজম, ফ্রয়েডিজম ইত্যাদি এবং আধুনিক সমালােচনার নানা পদ্ধতি বিষয়ক প্রাজ্ঞজনের মননশীল ও তথ্যবহুল আলােচনা ও সমালােচনাসমূহ আলােচ্য গ্রন্থে সযত্নে সংকলিত হলাে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।