| লেখক | মোরশেদ কমল |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | বাংলা |
| Number of Pages | 48 |
| Cover Type | হার্ড কভার |
ছোটদের কবিতার নিপুণ কারিগর মোরশেদ কমল। ছড়া দিয়ে সাহিত্যাঙ্গনে পথচলা শুরু হলেও পরবর্তীতে গল্প,রম্য ও কবিতা লেখায় সমান পারদর্শীতা দেখিয়েছেন। ‘পাতায় পাতায় ভরা কবিতা ও ছড়া’ ছোটদের উপযোগী সাবলিল একটি ছড়া-কবিতার বই। প্রকৃতি,মুক্তিযুদ্ধ,দেশপ্রেম,জাতির পিতা,গ্রামবাংলা ও যাপিত জীবনের নানা অনুষঙ্গ তার ছড়া-কবিতায় দৃশ্যমান হয়েছে। মোরশেদ কমলের ছন্দ সচেতনতা,বিশেষ করে শব্দ উপস্থাপনার মুন্সিয়ানা অসাধারণ লেগেছে। মায়ের খোকা আসবে ফিরে ঘরে; সাত সাগরের ওপার থেকে হাওয়াই জাহাজ চড়ে- প্রাণটা কেমন করে মায়ের মনটা কেমন করে! মোরশেদ কমল মূলত ছড়াকার হলেও তাঁর ছড়া ও কিশোর কবিতায় রয়েছে গভীর কাব্যপ্রাণ,চমৎকার উপমা এবং নিটোল কল্পনা। আমার বিশ্বাস বইটি শিশুকিশোরদের পাশাপাশি সব বয়সী পাঠককেই মুগ্ধ করবে।