| লেখক | শাফী শাওন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 385 |
| Cover Type | হার্ড কভার |
আমরা যখন এক জন আরেক জনের পার্সনালিটি টাইপ সম্পর্কে জানতে পারবো – তখন আমাদের ধারনা এসে যাবে- একজন কিভাবে তার চারপাশের সাথে ইন্ট্যারেক্ট করে, কিভাবে ইনফর্মেশন নেয়, কিভাবে ডিসিসন নেয়- তখন অনেক ভুল বোঝাবুঝিরই অবসান হবে। আমরা সাধারণত নিজের দৃষ্টিকোণ থেকে আরেকজনকে দেখি – এখান থেকেই কনফ্লিক্ট এর শুরু হয়ে। আরেকজন কি ভেবে কি করছে বা তার প্রেফারেন্স এর জায়গা কি সেটা আমলে আনি না। বাবা মা চায় সন্তান তার মত হবে বা তাদের দেখা বিখ্যাত কারও মত হবে। কিন্তু ছোট একটা বাচ্চারও নিজস্ব আইডেনটিটি আছে, তার সহজাত কিছু বৈশিষ্ট্য আছে। কেন এই বই? এই বইটি লেখার পেছনে একটি উদ্দেশ্য – আমাদের সবার মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে, তা উন্মোচন করা। আমরা প্রায়ই নিজেদের সীমাবদ্ধতাকে বুঝতে না পেরে হোঁচট খাই। আবার কখনো অন্যদের সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে বিপত্তি ঘটে, কারণ আমরা বুঝতে পারি না তাদের চিন্তার ধরন আমাদের থেকে এত আলাদা কেন। আপনি যদি একটা ম্যাচের কাঠির সামর্থ্য চিন্তা করেন- তাহলে খুব দূর সামর্থ্য খুঁজে পাবেন না। বড়জোর একটা কয়েল জ্বালানো যায় বা পাট কাঠিতে আগুন লাগানো যায়। কিন্তু যদি সম্ভবনার কথা চিন্তা করেন, একটা শহরও জ্বালিয়ে দেয়ার সম্ভবনা রাখে। আপনি, আমি, আমরাও তাই। সামর্থ্যের কথা চিন্তা করলে আপনি তেমন কিছু পাবেন না হয়তো। কিন্তু যদি সম্ভবনার কথা চিন্তা করেন- আপনার মাঝেও অমিত সম্ভবনা লুকিয়ে আছে; জাবির আল হাইয়ান, ইবনে সীনা, ইমাম বুখারী, ইমাম ইবনে মালেক হওয়ার মত সম্ভবনা। MBTI (Myers-Briggs রা Indicator) হলো সেই রহস্যময় দরজা যা আমাদের নিজের এবং অন্যের ব্যক্তিত্বের বৈচিত্র্য বোঝার সুযোগ করে দেয়। মানুষের মন আর আচরণের এই অসংখ্য রঙের প্যালেটকে বুঝতে গেলে MBTI এক অসাধারণ হাতিয়ার। আমরা হয়তো জানি না, কিন্তু প্রতিটি মুহূর্তে আমরা আমাদের স্বভাব এবং ব্যক্তিত্বের প্রকাশ ঘটাই। কারও জন্য দলবদ্ধ পরিবেশে কাজ করা আনন্দের, আবার কারও কাছে একা নির্ভরশীলভাবে কাজ করাই স্বস্তির। এই বইটির উদ্দেশ্য হলো – সেই ভিন্নতাগুলো চেনা, বোঝা এবং গ্রহণ করা। এই বইটি আপনাকে শেখাবে: কীভাবে আপনার শক্তি কাজে লাগিয়ে সঠিক ক্যারিয়ার গড়ে তুলবেন। পারস্পরিক সম্পর্ক উন্নত করে কর্মক্ষেত্রে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায়। নিজের ব্যক্তিত্বর ধরণ বোঝা। কোন ক্যারিয়ার বা বিষয় আমার জন্য সঠিক। শিক্ষার্থীদের জন্য স্টাডি টিপস এবং অভিভাবকদের জন্য গাইডলাইন। কীভাবে নিজের শক্তি এবং সম্ভবনা কাজে লাগিয়ে সফল হওয়া যায়।