| লেখক | নাজমুস সাকিব |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 96 |
| Cover Type | পেপার ব্যাক |
কুরআন ও হাদিসের বাণীই তো আমাদের জন্য পথ প্রদর্শক। হাদিসের ভান্ডার সুবিশাল। সাধারণ কর্মব্যস্ত মানুষের হাদিসের বড় বড় গ্রন্থ নিয়ে বসার সময় বা সুযোগ হয় না। তাদের কথা চিন্তা করেই আমাদের বাছাইকৃত হাদিসসমূহের এই পকেট বই। এই বইয়ে হাদিস বাছাই করার ক্ষেত্রে আমরা প্রথমত প্রত্যক্ষভাবে আদেশ বা নিষেধসূচক শব্দ আছে এমন হাদিস বাছাই করেছি। নামায-রোযা ও অন্যান্য ইবাদাত সম্পর্কিত হাদিসের পরিবর্তে সবার কাছে কম পরিচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসগুলো জানানোর চেষ্টা করেছি। আমাদের এই সংকলনে আদব বা আখলাক সম্পর্কিত হাদিস প্রাধান্য পেয়েছে। পাশাপাশি হাদিসের মর্ম বোঝার জন্য আমরা প্রতিটি হাদিসের পর তা থেকে কী শিক্ষা পাই তা উল্লেখ করেছি। যদি পাঠকরা আমাদের এই কাজ থেকে উপকৃত হন তবেই আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করব। মহান আল্লাহই একমাত্র তাওফিকদাতা।