Whatsapp: +8801567808596

  |  

Track Order

পবিত্র যৌবন (প্যাকেজ)

পবিত্র যৌবন (প্যাকেজ)

৳405
৳304
পর্নাসক্তি (যেভাবে বেঁচে ফিরবেন) লেখক এই বইতে পর্নোগ্রাফির ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেননি,কারণ ধরে নেওয়া হয়েছে পাঠকরা ইতিমধ্যেই এ বিষয়ে ভালো জ্ঞান রাখেন। বরং,লেখক পর্নোগ্রাফির আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য দশটি কার্যকরী উপায় উপস্থাপন করেছেন। এই উপা
  লেখক   যাহের, জাকারিয়া মাসুদ
  প্রকাশনী

 হসন্ত প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

পর্নাসক্তি (যেভাবে বেঁচে ফিরবেন) লেখক এই বইতে পর্নোগ্রাফির ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেননি,কারণ ধরে নেওয়া হয়েছে পাঠকরা ইতিমধ্যেই এ বিষয়ে ভালো জ্ঞান রাখেন। বরং,লেখক পর্নোগ্রাফির আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য দশটি কার্যকরী উপায় উপস্থাপন করেছেন। এই উপায়গুলো বাস্তবসম্মত ও প্রায়োগিক,এবং বইটিতে মুক্তিপ্রার্থীদের নানা সমস্যা ও সমাধান সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। আমাদের বিশ্বাস,বইটি পর্নাসক্তদের মুক্তি ও নতুন জীবনের সূচনায় অত্যন্ত সাহায্যকর ভূমিকা রাখবে। ভালোবাসা (যিনা) কারে কয় প্রেম শব্দটা বড়ই ধোঁকাবাজিপূর্ণ। কারণ, আল্লাহর বিধান অনুসারে এটা প্রেম নয়। এটাকে ভালোবাসাও কয় না। এর আসল নাম হলো ‘যিনা’। হারাম রিলেশনশিপ আসলে যিনা-ব্যভিচারের অপর নাম। শয়তানের প্ররোচনায় আমরা মনে করে থাকি—শুধু ফিজিক্যাল রিলেশনে জড়ালেই বুঝি যিনা হয়। না, ভুল ধারণা। লজ্জাস্থানের ব্যবহার হলো যিনার সর্বোচ্চ পর্যায়। এর বাইরেও যিনার প্রকার রয়েছে। চোখ, কান, মুখ, হৃদয়—প্রতিটি অঙ্গের জন্যে রয়েছে আলাদা আলাদা বিধান।নবি ﷺ বলেন, “দু-চোখের ব্যভিচার হলো (হারাম দিকে) তাকানো, দু-কানের ব্যভিচার হলো (অশ্লীল জিনিস) শোনা, জিহ্বার ব্যভিচার হলো (অশ্লীল) কথা বলা, হাতের ব্যভিচার হলো শক্ত করে ধরা, পায়ের ব্যভিচার হলো হেঁটে যাওয়া, হৃদয়ের ব্যভিচার হচ্ছে কামনা-বাসনা। আর লজ্জাস্থান তা সত্যায়িত বা মিথ্যা সাব্যস্ত করে।” [মুসলিম, ২৬৫৭] বিয়ের এপিঠ ওপিঠ বিয়ের সাথে অনেক স্বপ্ন জড়িয়ে আছে। নামটা শুনলেই মনে একটা উদ্দীপনা আসে। চোখে ভাসে এক রঙিন সংসারের দৃশ্য। যেখানে শুধু সুখ আর সুখ, ভালোবাসারা আর ভালোবাসা। চারিদিকে ছড়ানো শুধু লাভ ক্যান্ডি। হ্যাঁ, বিয়ের মাধ্যমে এসব অর্জন হয়। কিন্তু এটাই কি বিয়ের শেষকথা? এরপরে কি আর কোনো আখ্যান নেই? দায়িত্ব, কর্তব্য, জিম্মাদারি, পেরেশানি, মনোমালিন্য, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি—এগুলো কি নেই? বিয়ের পূর্বে নানান ফ্যান্টাসি লালন করার কারণে, সংসার জীবনে এসে অনেকেই ভীষণ হোচট খায়। বিয়ের উল্টো পিঠ না-জানা থাকার ফলে বিপরীতধর্মী মানুষের সাথে মানিয়ে নিতে তার কষ্ট হয়। আবেগের মোহ কেটে যখন বাস্তবতা সামনে এসে দাঁড়ায়, তখন সে নিজেকে মনে করতে থাকে অস্ত্রহীন যোদ্ধার মতন। ধাক্কা খেতে খেতে অনেকেই হাল ছেড়ে দেয়। বাড়তে থাকে দাম্পত্য-কলহ, বিবাহ-বিচ্ছেদ। তাই বিয়ে সম্পর্কে সঠিক ধারণা রাখা সকলের ওপর জরুরি। সমস্ত ফ্যান্টাসি ঝেড়ে আমরা যদি সঠিক প্রস্তুতি নিতে পারি, তাহলে সংসারটা হয়ে উঠবে জান্নাতের একটি টুকরো। জীবনের তীব্র কষ্টের মূহূর্তগুলোও হয়ে উঠবে চরম প্রশান্তিকর।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।