Whatsapp: +8801567808596

  |  

Track Order

পিকিং মানবের দেশে

পিকিং মানবের দেশে

৳480
৳413
অন্ধ অনুকরণ না হনুকরণ ফ্লাইটের হাওয়াই দোকানের ক্যাটালগের পাতায় ওই কফি স্ট্র্যাপের ছবি দেখে কিছু ঠাহর করতে না পেরে, বেশ ধস্তাধস্তি করে করা ওইটির চায়নিজ বর্ণনার পাশে থাকা ইংরেজি অনুবাদটি পড়ে বুঝলাম, কেউ ট্রলি ব্যাগ টেনে বা ঠেলে হাঁটার সময় যদি এয়ারপোর্টের কফ
  লেখক   সেলিম সোলায়মান
  প্রকাশনী

 উৎস প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ভ্রমণ
  Language   বাংলা
  Number of Pages   176
  Cover Type   হার্ড কভার

অন্ধ অনুকরণ না হনুকরণ ফ্লাইটের হাওয়াই দোকানের ক্যাটালগের পাতায় ওই কফি স্ট্র্যাপের ছবি দেখে কিছু ঠাহর করতে না পেরে, বেশ ধস্তাধস্তি করে করা ওইটির চায়নিজ বর্ণনার পাশে থাকা ইংরেজি অনুবাদটি পড়ে বুঝলাম, কেউ ট্রলি ব্যাগ টেনে বা ঠেলে হাঁটার সময় যদি এয়ারপোর্টের কফিশপ থেকে চা বা কফি কেনে, তবে ওই স্ট্র্যাপ দিয়ে কফির ডিসপোজেবল মগটিকে ব্যাগের হ্যান্ডেলের সাথে অনায়াসে আটকে, হাত খালি রেখে বা হাতে অন্য ব্যাগ টেনে ঘুরতে পারে! যাক, প্রথমে ছবি দেখে ওটার কী কাজ তা নিয়ে বিভ্রম জাগলেও বর্ণনা পড়ে বুঝতে পারলাম ওতে হবেটা কী! অবশ্য সাথে সাথেই এও মনে হলো, এ আর এমন কী? ব্যাগ টানতে টানতে কফি মগ হাতে নিয়ে ঘোরার ঝামেলা এড়ানোর জন্য আমি তো সবসময়ই কফিশপে বসেই কফি খাই। ডিসপোজেবল গ্লাস হাতে নিয়ে ঘুরে ঘুরে কফি খেতে ভালোও লাগে না। চা বা কফি যখনই যা-ই খাই, তখনি খাই সেটা ধীরেসুস্থে বসে, রসিয়ে রসিয়ে চিনামাটির কাপে চুমুক দিতে দিতে, পারলে আড্ডা দিতে দিতে; অতএব এ পণ্যটি নিশ্চয়ই এই বেরসিক বেকুবদের কথা চিন্তা করে বানানো হয়নি। সবাই তো আর আমার মতো বেরসিক বা বেকুব না।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।