Whatsapp: +8801567808596

  |  

Track Order

পজিটিভ সাইকোলজি প্যাকেজ

পজিটিভ সাইকোলজি প্যাকেজ

৳1070
৳800
মনের সুখ মনের অসুখ প্রতিটি মানুষই অনন্য ও স্বতন্ত্র। মানুষের ভেতরের সবচেয়ে শক্তিশালী তাড়না (Drive) হচ্ছে তার ঐ স্বাতন্ত্রকে বজায় রাখা, একে সকল শত্রুতা থেকে আগলে রাখা- যাকে আমরা ‘ব্যক্তিত্বের স্বাধীনতা ঘোষণা’ (Declaration of Independence of Individuality)
  লেখক   প্রফেসর ডা. মোঃ তাজুল ইসলাম (কাজল)
  প্রকাশনী

 এশিয়া পাবলিকেশন্স

  সংস্করণ   May 22, 2026
  catagory  আত্ম-উন্নয়ন ,  মোটিভেশনাল ও মেডিটেশন
  Language   বাংলা
  Number of Pages   463
  Cover Type   হার্ড কভার

মনের সুখ মনের অসুখ প্রতিটি মানুষই অনন্য ও স্বতন্ত্র। মানুষের ভেতরের সবচেয়ে শক্তিশালী তাড়না (Drive) হচ্ছে তার ঐ স্বাতন্ত্রকে বজায় রাখা, একে সকল শত্রুতা থেকে আগলে রাখা- যাকে আমরা ‘ব্যক্তিত্বের স্বাধীনতা ঘোষণা’ (Declaration of Independence of Individuality) বলে অভিহিত করতে পারি। একথা মনে রাখতে হবে যে, মানুষের মধ্যে লঙ্ঘনীয় কিছু অধিকার রয়েছে, অন্তর্নিহিত কিছু মূল্যায়ন রয়েছে। হেনরি কেইসার-এর মতে, অন্যের সঙ্গে আপনার সম্পর্ক স্বাভাবিকভাবেই ভালো থাকবে যদি আপনি মনে রাখেন যে, প্রতিটি ব্যক্তিই গুরুত্বপূর্ণ এবং তার নিজস্ব কতগুলো মৌলিক দাবী বা অধিকার রয়েছে যা লঙ্ঘন বা অবজ্ঞা করা যায় না। অন্যদিকে এই ধারণা বা বোধটি আপনার আত্মমর্যাদাবোধেরও (Self-Esteem) মূল ভিত্তি। ‘আমি একটা কিছু’ এরকম মনে না করে বরং মনে করা উচিৎ অন্যদের মতো আমারও কিছু ক্ষমতা রয়েছে। নিজের সম্বন্ধে এরকম সম্মানবোধ, নিজেকে উপযুক্ত ও পছন্দনীয় ভাবতে পারাটাই হচ্ছে সুস্থ আত্মমর্যাদাবোধ গরে উঠার পূর্বশর্ত। পজিটিভ সাইকোলজি পজিটিভ সাইকোলজি শুধু মানসিক সমস্যা বা রোগ নিয়ে ব্যস্ত থাকে না, এটি আমাদের স্বাভাবিক ব্যক্তিত্ব, আরো উন্নত, সবল ও বলশালী কিভাবে করা যায় এবং অন্তর্গত সম্ভাবনাকে কিভাবে জাগিয়ে নিজের সুপ্ত শক্তির পূর্ণ ব্যবহার করে নিজের সর্বোচ্চ ও সর্বোত্তম বিকাশ সাধন করা যায়, সেদিকে দৃষ্টিপাত করে। পিজিটিভ সাইকোলজি যে কোনো বিপর‌্যয়ের পর স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসা ও ঘুরে দাঁড়ানো; অন্যদের আবেগ অনুভূতির প্রতি একাত্ত হওয়ার ক্ষমতা; চাপ নিয়ন্ত্রন ও আবেগ নিয়ন্ত্রন দক্ষতা ও কার‌্যকরী যোগাযোগ ও সুসম্পর্ক তৈরি; সামাজিক পরিস্থিতি ও দ্বগ্ধ বুঝতে পারা প্রভূতি অর্জনে সহায়তা করে। আমাদের আবেগীয় বুদ্ধিমত্তা যেমন বাড়ায়, তেমনি মনের সুখও বৃদ্ধি করে। যদি আমাদের আবেগ দমনে দক্ষতা না থাকে, এভাবে যদি আত্ম-সচেতন না থাকি, যদি কার‌্যকর আবেগ ম্যানেজ করতে না পারি, যদি কার‌্যকর সম্পর্ক না থাকে, তাহলে আমরা যতই স্মার্ট হই না কেন-আমরা বেশিদূর এগোতে পারবো না। আই, কিউ তেমন বাড়ানো যায় না। কিন্তু ই-কিউ যে কোনো বয়সে, ক্রমাগত চেষ্টা ও অনুশীলনীর মাধ্যমে বৃদ্ধি করা যায়। আমাদের জীবনে সফলতার মাত্র শতকরা ২০ ভাগ নির্ভর করে আইকিউ এর উপর, বাকীটা নির্ভর করে ই. কিউ’র উপর। আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ানো ও সুখী জীবন গড়তে সবার জন্য এটি সহায়ক গ্রন্থ হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। ব্যক্তিত্ব ও আত্ম মর্যাদাবোধ: সবল ও মজবুত করার মনোবৈজ্ঞানিক কৌশল জীবনের সবচেয়ে সমস্যা হয় “মানুষ” নিয়ে। মানুষে মানুষে সম্পর্কের যে সমস্যা সেটি যখন সমাধান করতে পারি জীবন হয়ে উঠে প্রীতিময় ও স্বস্তিকর। অন্য যে কোন জ্ঞানের চেয়ে মানুষ সম্বন্ধে জ্ঞান সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। জীবন-জগত যেমন আমরা তাকে সেভাবে দেখিনা, আমরা যেরকম সেভাবে দেখি। দেখার এই দৃষ্টি ভঙ্গি বদল করতে পারলে আমরা সুখী ও সফল হতে পারবাে। বােকামী হচ্ছে একই ভুল বার বার করা তথাপি ভিন্ন রকমের ফলাফল প্রত্যাশা করা। এই ভুলের চক্র থেকে বের হওয়ার অনেকগুলাে বিজ্ঞান সম্মত টিপস এই বইতে দেওয়া হয়েছে। অবচেতন মনকে রি-প্রােগ্রাম করে আমরা নিজেদেরকে বদলে নিতে পারি, নিজের জীবন কাহিনী বদলাতে পারি। এই ব্যাপারে বাস্তব ভিত্তিক কৌশলগুলাে এই বইতে সন্নিবেশ করা হয়েছে। আত্মমর্যাদাবােধ হচ্ছে আত্ম-বিশ্বাস ও আত্ম-শ্রদ্ধার সম্মিলিত রূপ। এটি হচ্ছে ব্যক্তির নিজের মূল্য ও গুরুত্ব সম্বন্ধে নিজের সার্বিক আবেগগত মূল্যায়ন। এটি হচ্ছে নিজের সম্বন্ধে নিজের অভিমত, ধারণা, সিদ্ধান্ত এবং নিজের সম্মন্ধে নিজের দৃষ্টিভঙ্গি। আত্মমর্যাদাবােধ উচ্চ থাকলে জীবনে সমস্যা, চ্যালেঞ্জ মােকাবিলা করা সহজ হয়, ফলে লক্ষ্য অর্জন সম্ভব হয় ও নিজের ব্যক্তিতুকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। যেহেতু এগুলাে স্রেফ নিজস্ব মতামত, ধারণা, বাস্তব সত্য নয়; তাই বিজ্ঞান সম্মত পন্থায় নিম্ন আত্মমর্যাদাবােধকে উচ্চ ও সবল করে তােলা সম্ভব। এই বইয়ে তেমন অসংখ্য টিপস রয়েছে যা সবার দৈনন্দিন প্রয়ােজনে কাজে লাগবে। এই বইটি. আত্ম-নিৰ্মান ও আত্ম উন্নয়ন মূলক বই যা প্রতিটি পরিবারের, প্রতিটি সদস্যের প্রয়ােজন ও চাহিদা মেটাতে পারবে। সকল শ্রেণীর পাঠক-পাঠিকাদের ও পরিবারের জন্য এটি একটি অবশ্য পাঠ্য বই ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।