| লেখক | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 28, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | বাংলা |
| Number of Pages | 64 |
| Cover Type | হার্ড কভার |
প্রিমিয়াম কোয়ালিটি। পরিণীতা বিংশ শতাব্দীর শুরুর দিকের সামাজিক প্রেক্ষাপটে রচিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। এতে স্বার্থপরতা, আবেগজড়িত ভালোবাসা, সমাজের ধর্ম-জাতবৈষম্য প্রাধান্য পেয়েছে। উপন্যাসটি গুরুচরণের সাত সদস্য পরিবার এবং পিতৃ-মাতৃহীন ভগ্নি ললিতা, প্রতিবেশী নবীন, নবীনের স্ত্রী ভুবনেশ্বরী, ছোটো ছেলে শেখর, আরেক প্রতিবেশী মনোরমা, মনোরমার মেয়ে চারুবালা এবং চারুবালার মামা গিরীনসহ নানা চরিত্র নিয়ে গঠিত। তিনি পরিণীতা উপন্যাসে সামাজিক বৈষম্য, কুসংস্কার ও শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে চিত্রায়ণ করেন। পরিণীতা একটি রোমান্টিক উপন্যাস, যেখানে তিনি রোমান্সের বিপুল ঐশ্বর্য থেকে বেরিয়ে নিতান্ত সাধারণ নর-নারীর প্রেমকাহিনি ও তৎকালীন শ্রেণিবাদী সামাজিক বাস্তবতা তুলে ধরেছেন।