| লেখক | আল মুনাফ রাজু |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 29, 2026 |
| catagory | ছড়া , কবিতা ও আবৃত্তি |
| Language | বাংলা |
| Number of Pages | 56 |
| Cover Type | হার্ড কভার |
কবিতা লেখার ঝোঁক নবম শ্রেণি থেকেই। তবে আমি যে পড়ার উপযোগী কিছু লিখতে পারি তা বুঝতে পেরেছি একাদশ শ্রেণিতে এসে। আমার কবিতার প্রেক্ষাপটে জড়িয়ে আছে আমার চারপাশের পরিবেশ, সমাজ, সংস্কৃতি, তাদের নানান সংগতি ও অসংগতি। আর আমার ভালোবাসা ও ভালোবাসার মানুষগুলো, তাদের আবেগ ও অনুভূতি- সবকিছুর মিশ্রণে আমার অভিব্যক্তির বহিঃপ্রকাশ। এই আবেগ, অনুভূতি, ভালোবাসা, নৈতিকতা, চেতনা সবকিছুর অভিব্যক্তির আবির্ভাব ঘটেছে বলেই বইটির নাম দিয়েছি ‘পরিসরে আবির্ভাব’। তবে ‘পরিসরে আবির্ভাব’ নামক কবিতাটি আমার সহধর্মিণী ইসমাৎ শারমিনকে নিয়ে লেখা। সবার ভালোবাসাপূর্ণ উৎসাহ আমাকে লেখার রাজ্যে বিচরণে সহায়তা করবে। আমি সকল কবিতাপ্রেমী এবং যারা কবিতা খুব ভালোবাসেন না, নির্বিশেষে সবার ভালোবাসা প্রত্যাশী।