| লেখক | ঝুনু শামসুন নাহার |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | চিকিৎসা |
| Language | বাংলা |
| Number of Pages | 192 |
| Cover Type | হার্ড কভার |
প্রশ্নোত্তরে মনোরোগ বইটিতে তিনটি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে প্রথম থেকে দশম পরিচ্ছেদে স্কিজোফ্রেনিয়া,ডিপ্রেশন,বাইপোলার ডিসঅর্ডার,উদ্বেগমূলক ব্যাধি,অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার,কনভার্সন ডিসঅর্ডার,পোস্টট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার,এ্যাটেনশন- ডেফিসিট/হাইপারএ্যাকটিভিটি ডিসঅর্ডার,কন্ডাক্ট ডিসঅর্ডার,অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ইত্যাদি মানসিক রোগ সম্পর্কে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে আলোচনা করা হয়েছে। আমাদের অভিভাবকরা তাদের কিশোর সন্তানদের নিয়ে প্রায়শই দুশ্চিন্তায় থাকেন। এ বয়সের নানারকম সমস্যা সম্পর্কে জানতে চান। অনেক সময় তারা তাদের নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। একাদশ পরিচ্ছেদে বয়ঃসন্ধিকালের নানাবিধ মনোসামাজিক সমস্যা নিয়ে সংক্ষেপে বলা হয়েছে। দ্বাদশ পরিচ্ছেদে যুগল সম্পর্ক নিয়ে লেখা হয়েছে। এ পরিচ্ছেদটি পড়লে সাইকোলজি ও সাইকিয়াট্রির শিক্ষানবীস ছাত্ররা উপকৃত হবেন বলে আশা রাখি। সেইসাথে দম্পতিরাও সুস্থ সম্পর্ক বজায় রাখতে কিছু সহায়তা পাবেন। ত্রয়োদশ পরিচ্ছেদে মাইন্ডফুলনেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা প্রাচীন বৌদ্ধদের ধ্যান থেকে নেয়া হয়েছে। এটি একটি মনস্তাত্তি¡ক প্রক্রিয়া যা প্রতি মুহূর্ত আপনাকে বর্তমান সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করে। দ্বিতীয় অধ্যায়ে যে রোগগুলো সম্পর্কে প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে সে সম্পর্কিত কিছু কেইস হিস্ট্রি সংক্ষিপ্ত আকারে বিবৃত করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে করোনাকালে শিশু,কিশোর,তরুণ,নারী,পুরুষের অভিজ্ঞতা ও বিভিন্ন মানসিক সমস্যা তুলে ধরা হয়েছে। সেইসাথে ফ্রন্টলাইনারদের যেমন মেডিকেল টেকনোলজিস্ট,সাইকোলজিস্ট ও ডাক্তারদের করোনাকালের নানাবিধ অভিজ্ঞতা ও সীমাবদ্ধতার কথা লেখা হয়েছে। বইটি সাধারণ জনমানুষের কথা মাথায় রেখে সহজ ভাষায় লেখার চেষ্টা করা হয়েছে। আশা করি বইটিতে সন্নিবিশিত তথ্যগুলো দ্বারা তাঁরা উপকৃত হবেন। – অধ্যাপক ড. ঝুনু শামসুন নাহার ডা. ঝুনু শামসুন নাহার একজন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। সেইসাথে একজন গবেষক ও মনোরোগবিদ্যার জনপ্রিয় শিক্ষক। তিনি নিয়মিতভাবে মানসিক রোগের ওপরে সচেতনতামূলক লেখালেখি করেন এবং টক শো ও ওয়েবিনারে মনোরোগের ওপরে গঠনমূলক আলোচনা ও মনোবিশ্লেষণ করেন। ডা. নাহারের প্রথম বই সাইকিয়াট্রিস্টের খেরো খাতা থেকে বাঙ্গালা গবেষণা থেকে ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে প্রকাশিত হয়। বইটি বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছে।