| লেখক | প্রথমা প্রকাশন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ভাষা ও অভিধান |
| Language | বাংলা |
| Number of Pages | 136 |
| Cover Type | Unknown Cover |
১ম ফ্লাপ ভাষার শুদ্ধতা ও বোধগম্যতা তৈরি হয় সেই ভাষার সাধারণ নিয়মের বিস্তৃত প্রয়োগের ওপর। প্রথম আলো ভাষারীতি দীর্ঘদিন ধরে সে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ বইয়ের উদ্দেশ্য ভাষাশিক্ষা নয়, ভাষার ব্যবহার সহজ, অর্থবহ ও শৃঙ্খলাপূর্ণ করা। এটি ব্যাকরণ শিক্ষার বইও নয়; বরং ব্যাকরণের জটিলতা এড়িয়ে সহজ ও সাবলীলভাবে বাংলা ভাষা জানার প্রয়াস। ব্যাকরণ নিয়ে দ্বন্দ্বে না জড়িয়ে, ব্যাকরণবিদদের সঙ্গে তর্কে না মেতে বইটি ধরেছে সমন্বয়ের পথ। বেশ কিছু নিয়ম সংশোধন, সংযোজন ও সমন্বয় করে বইটি নতুন করে আবার প্রকাশিত হলো। এবার এটি আগের চেয়ে বেশি ব্যবহারোপযোগী হবে। ২য় ফ্লাপ ভাষা বদলায়। যুগ থেকে যুগে, স্থান থেকে স্থানে, মানুষের মুখে মুখে। এ ছাড়া বাংলা ভাষা নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু একই লেখায় তো বানান আর ভাষারীতি নানা নিয়মে চলতে পারে না। ভাষা লিখতেও হয় শুদ্ধ বানান, বাক্য ও যতিচিহ্ন ব্যবহার করে। তা না হলে ভাষা যা বলতে চায়, সেটা আর বোঝাতে পারে না। ঠিক এই জায়গাতেই এ বই এসেছে সহায় হয়ে। বাংলা ভাষার নিয়ম সহজে ও সংক্ষেপে চটজলদি বুঝে নেওয়ার জন্য এটি হাতের কাছে রাখার মতো একটি বই। এটি রচিত হয়েছে প্রথম আলোর জন্য, কিন্তু কাজে লাগবে সবার।