| লেখক | শারিন সফি অদ্রিতা |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 512 |
| Cover Type | Unknown Cover |
রাইটিং থেরাপি যেভাবে শরীর অসুস্থ হয়, তেমনি আমাদের আত্মাও অসুস্থ হতে পারে। গুনাহের ভার, হিংসা, রিয়া, লোভ কিংবা হতাশার আঁধারে অন্তর যখন ভারাক্রান্ত হয়ে পড়ে, তখন তারও প্রয়োজন হয় চিকিৎসার। অথচ আত্মার এই চিকিৎসাটাই আমরা সবচেয়ে বেশি উপেক্ষা করি।’রাইটিং থেরাপি’ বইটি সেই আত্মিক চিকিৎসার এক মনোমুগ্ধকর দিকনির্দেশনা। লেখিকা শারিন সফি অদ্রিতা সহজ অথচ গভীর ভাষায় দেখিয়েছেন—কীভাবে চিন্তার জগৎকে ইতিবাচক ধারায় প্রবাহিত করা যায়, কীভাবে দুআ, জীবন্ত জিকির ও কুরআনের আলোয় অন্তরকে দৃঢ় ও প্রশান্ত রাখা যায়, এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নিয়ে কেমন করে একজন মুমিন নিজের দিনগুলোকে প্রোডাক্টিভ ও অর্থবহ করতে পারেন। সাত অধ্যায়ে বিন্যস্ত এই বইয়ের প্রতিটি অধ্যায় যেন একেকটি আত্মিক থেরাপি-যা পাঠকের অন্তরকে আলোয় ভরিয়ে তুলবে, ইনশাআল্লাহ। আমার প্রিয় দুআর ডায়েরি আমার প্রিয় দুআর ডায়েরি”—নামটা শুনলেই খুব আপন আপন লাগে, তাই না? এই বইটি আর দশটা সাধারণ দুআর বই এর মতন না। এখানে আপনি পাবেন প্রতিটি পৃষ্ঠা জুড়ে জীবনঘনিষ্ঠ চাওয়া পাওয়া গুলোর এক নিদারুন মিশ্রণ। যেন মমতামাখা কোনো স্মৃতির এলবাম। যার পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন আপনারই মনে লুকানো ব্যথাগুলো, আপনারই ভালোবাসা, অশ্রু আর আশার গল্পগুলো এবং সব মিলিয়ে পেয়ে যাবেন আল্লাহর সঙ্গে বলার মতন নিখাদ কিছু কথা। বইটি আমার জীবনের হৃদয় নিংড়ানো কিছু অভিজ্ঞতার ফসল। আপনার-আমার -আমাদের মতো অসংখ্য সাধারণ মানুষের জীবনে এমন এমন মুহূর্ত আসে যখন আমাদের সবকিছু তালগোল পাকিয়ে যায়। নিঃস্ব হয়ে শুধু বলতে ইচ্ছা করে, “ইয়া আল্লাহ, আপনি ছাড়া আর কে আছে আমার? আমাকে উপায় বের করে দিন।” কথাগুলো “আমার প্রিয় দুআর ডায়েরি” বইয়ের ভূমিকা থেকে নেওয়া।