Whatsapp: +8801567808596

  |  

Track Order

রাজহাঁসের ডানায় মৃত্যুর আর্তনাদ

রাজহাঁসের ডানায় মৃত্যুর আর্তনাদ

৳250
৳188
স্বেচ্ছাচারী রাষ্ট্রে সবাই ডিক্টেটর সবকিছু কেমন যেন বদলে গেছে ঠিক তোমার মতো ভয়ানক স্বেচ্ছাচারী! কোন কিছুই টলাতে পারে না তোমায় তোমার ইচ্ছের বাহাদুরিতে সব ধরাশায়ী। ফসলের মাঠ, দূর্বাঘাস, ঘাসের ফড়িং― দোয়েলের শিস, ভোরের হাওয়া, আষাঢ়ের মেঘ শ্রাবণের বৃষ্টি, বৃষ্ট
  লেখক   জাহাঙ্গীর আলম সৈয়দ
  প্রকাশনী

 সাহিত্যদেশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  ছড়া ,  কবিতা ও আবৃত্তি
  Language   বাংলা
  Number of Pages   96
  Cover Type   হার্ড কভার

স্বেচ্ছাচারী রাষ্ট্রে সবাই ডিক্টেটর সবকিছু কেমন যেন বদলে গেছে ঠিক তোমার মতো ভয়ানক স্বেচ্ছাচারী! কোন কিছুই টলাতে পারে না তোমায় তোমার ইচ্ছের বাহাদুরিতে সব ধরাশায়ী। ফসলের মাঠ, দূর্বাঘাস, ঘাসের ফড়িং― দোয়েলের শিস, ভোরের হাওয়া, আষাঢ়ের মেঘ শ্রাবণের বৃষ্টি, বৃষ্টিভেজা রোদ, সোনালি ডানার চিল এ সবকিছু যেন প্রবল স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। রাজনীতিক, রাষ্ট্রের সেবক ঝাড়ুদার, নাইটগার্ড, পিয়ন ড্রাইভার সবাই নিজেকে ভাবে স্বেচ্ছাচারী রাষ্ট্রের স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান! বিশ্বস্ত পোষা কুকুরটিও আজকাল ঘেউ করে না― রাত জেগে পাহারা দেয় না মনিবের বাস্তুভিটা, উচ্ছিষ্টভোজী বিড়ালটি গিন্নীর পায়ে-পায়ে ঘুরে মিউমিউ করে না, ভিক্ষুক চাহিদার বিপরীতে ভিক্ষা পেলে মারমুখী হয়ে ওঠে। অনুগত ভৃত্য সগৌরবে নিজেকে প্রভুর আসনে বসায়! তবে কি স্বেচ্ছাচারী রাষ্ট্রে এখন সবাই ডিক্টেটর?

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।