| লেখক | ড. আয়েয আল-কারনী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 992 |
| Cover Type | হার্ড কভার |
রহমতে আলম চমৎকার এক সিরাতগ্রন্থ। সিরাত-লেখকেরা যে ধারা ও নবিজীবনের আখ্যান রচনা করে আসছেন আবহমান কাল ধরে,ড. আয়িজ আল কারনি তার বাইরে গিয়ে এক নতুন ধারা সৃষ্টি করেছেন। তিনি তাঁর তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি ও জাদুকরী রচনাশৈলীর সাহায্যে বয়ন করেছেন আশ্চর্য সাবলীল ও সুখপাঠ্য এক ব্যতিক্রমী নবিজীবনী,যা সিরাতপ্রেমী যেকোনো পাঠককে তন্ময় হয়ে গ্রন্থটি পাঠ করতে উদ্বুদ্ধ করবে। রাসুল সাঃ যেমন সকল দিক দিয়েই ছিলেন সুন্দরের আধার,এ সিরাতগ্রন্থটিও সাহিত্যরস ও শব্দসুধায় জীবন্ত হয়ে তাঁর অনুসারী হয়েছে। এ ছাড়াও নন্দিত লেখক গ্রন্থটিতে এমন কিছু বিষয়ের দিকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন,যা সিরাতের গ্রন্থগুলোতে সচরাচর চোখে পড়ে না। ফলে একবার পড়তে শুরু করলে পড়া শেষ না করে এ গ্রন্থ হাত থেকে রেখে দেওয়া রসজ্ঞ পাঠকের পক্ষে সহজ হবে বলে মনে হয় না।