| লেখক | অরুণ কুমার বিশ্বাস |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | হার্ড কভার |
পুতুলের ব্যাপারে তুই সত্যিই কি কিছু জানিস না? না,ভাইয়া। সত্যি জানি না। আমি কী করে জানবো বলো। চাচা তো আমাকের কিছু বলেনি।br তবে যে বললি,হীরের পুতুল তুই দেখেছিস। সাদা চকচকে।br দুই ইঞ্চির মতোন লম্বা।br একদিন দেখেছিলাম। রাতের বেলা চাচা টয়লেটে গেছে। মা উনুন ধরানো জন্য দেশলাই চাইলো। আমি চাচার বালিশের তলায় দেশলাই খুঁজতে গিয়ে দেখি একটা পুতুল। নেড়েচেড়ে দেখে চাচা ফিরে আসার আগেই আবার জায়গামতো রেখে দিয়েছি। হাত নেড়ে বুঝিয়ে বললো ফালু।br তাহলে তুই কী করে জানলি যে ওটা হীরের পুতুল! তুই কি কখনো হীরে দেখেছিস। বল তো হীরে কী জিনিস। পাথর নাকি ধাতু? নতুন করে প্যাচ কষছে বাপন।