Whatsapp: +8801567808596

  |  

Track Order

রমাদান ডায়েরি ও অদেখা আমি একত্রে

রমাদান ডায়েরি ও অদেখা আমি একত্রে

৳510
৳382
একটি সফল রামাদান ডায়েরি (রামাদানের প্রস্তুতি, করণীয় ও পূর্ণাঙ্গ গাইডলাইন) এই রামাদানই যদি আপনার জীবনের শেষ রামাদান হয়? কোনও গ্যারান্টি আছে কি যে আগামী বছরের রামাদান আমরা পাবো? এখনই সময় রামাদানকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি নেয়ার। কেমন হবে যদি আপনার রামাদা
  লেখক   নাইমা বি. রবার্ট, শারিন সফি অদ্রিতা
  প্রকাশনী

 রাইয়ান প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

একটি সফল রামাদান ডায়েরি (রামাদানের প্রস্তুতি, করণীয় ও পূর্ণাঙ্গ গাইডলাইন) এই রামাদানই যদি আপনার জীবনের শেষ রামাদান হয়? কোনও গ্যারান্টি আছে কি যে আগামী বছরের রামাদান আমরা পাবো? এখনই সময় রামাদানকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি নেয়ার। কেমন হবে যদি আপনার রামাদানকে গুছিয়ে দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ খুব শীঘ্রই আপনার হাতে পৌঁছে যায়? ‘কীভাবে রামাদানের প্রস্তুতি গ্রহণ করবো? কোন বই পড়বো আর কোথায় রামাদানের কোর্স করব?’ — এই প্রশ্নগুলো নিয়ে আপনাকে আর বিভিন্ন জায়গায় হাতড়ে বেড়াতে হবে না। “একটি সফল রামাদান ডায়েরি” বইটাই আপনার রামাদানের নির্ভরযোগ্য সঙ্গী হবে। আল্লাহ রহম করলে, এখন থেকে আপনার হাতের মুঠোয় থাকবে প্রতি বছরের রামাদানে সফল হওয়ার সবগুলো উপকরণ। “একটি সফল রামাদান ডায়েরি” বইটিতে পাবেন— 🔘 রামাদান শুরুর আগে থেকেই প্রস্তুতির বিস্তারিত গাইডলাইন, অর্থাৎ রজব এবং শা’বান মাসের পূর্ণাঙ্গ প্রস্তুতি 🔘 রামাদান শুরু হলে পুরো ৩০ দিনে সফল হওয়ার পূর্ণাংগ রোডম্যাপ 🔘 রামাদানের ৩০ দিনের জন্য ৩০টি কুরআন তাদাব্বুর এক্সারসাইজ ‌🔘 লাইলাতুল কদর তালাশে সফল হওয়ার আলাদা পরিকল্পনা 🔘 রামাদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ কুরআনের আয়াতগুলো এক নজরে 🔘 রামাদান সংক্রান্ত প্রসিদ্ধ হাদিসগুলো এক নজরে 🔘 রামাদানের প্রসিদ্ধ দুয়াগুলো এক নজরে 🔘 রামাদানের বেসিক ফিকহ এক নজরে 🔘 বিভিন্ন বাস্তব সম্মত পরিস্থিতিতে রামাদানে সফল হওয়ার প্রো-টিপস (ব্যস্ত গৃহিণী, ব্যস্ত কর্মজীবী, অসুস্থ ব্যক্তি, বোনদের মাসের বিশেষ সময়ের জন্য রামাদান পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি) 🔘 রামাদান থিমের হৃদয়গ্রাহী কিছু গল্প ভালো করে দেখুন, এই এক মলাটের ভেতরেই পেয়ে যাচ্ছেন আপনার সফল রামাদানের রেসিপি, আলহামদুলিল্লাহ। তাহলে আর দেরি কেন, প্রিয় পাঠক? আজকেই প্রি অর্ডার করুন এবং বছরের পর বছর রামাদানকে কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যান। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর অনুমতি ও সাহায্যে এই রামাদানে আপনি অনেক দূর এগিয়ে যাবেন … ইনশাআল্লাহ। অদেখা আমি (মুসলিম নারীদের আত্মপ্রকাশের গাইডলাইন) আমাদের সবার ভেতরই এক ‘অদেখা আমি’র আবাস। সে আমাকে নিয়ে স্বপ্ন দেখে। সৃজনশীল, অসাধারণ এবং মনে রাখার মতো কিছু করার সাহস দেখায়। কিন্তু আমাদের জড়তা, ভয় আর লেগে থাকার অনীহা সেই ‘অদেখা আমি’কে দমিয়ে রাখে। আমাদেরকে অজুহাত দেখায়। আমাদেরকে পারফেক্ট সময়ের অপেক্ষায় রাখে। কিন্তু সত্যটা হলো Perfect time is a myth. অথচ জীবনের দৌড়ে তারাই জেতে, যারা আলসেমি আর অজুহাতকে তুড়ি মেরে প্রতিদিন কাজের জায়গায় এসে দাঁড়ায়। নিজের স্বপ্নের পিছু ছুটতে অজুহাতের দেয়াল ভাঙতে, ধারাবাহিকভাবে এগিয়ে যেতে আর ভয়কে জয় করার মন্ত্র দিয়ে আপনাকে অ্যাকশন অরিয়েন্টেড মানুষ গড়তে – নাইমা বি রবার্ট আপনাদের কিছু গাইডলাইন দেখিয়েছেন। যেখানে, বিশেষ করে আমাদের বোনেরা নিজেদের ভেতরকার আমি কে কীভাবে দমিয়ে রাখে। নিজেদের বিকশিত করার পথে যে ট্যাবুগুলো আছে তিনি সেগুলো ভেঙে দিয়েছেন। নিজের অজুহাতকে কদর, শোকরের নামে চালিয়ে দেয়ার ভুলগুলো ধরিয়ে, কুরআন-সুন্নাহর আলোকে নিজের ‘অদেখা আমি’কে বিকশিত করার পথ দেখিয়েছেন। বইটির বর্ণনা বাস্তবধর্মী হওয়ায়, পড়তে যেয়ে মনে হবে ‘এ তো আমারই গল্প’। তাই আপনি যদি ভেবে থাকেন আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আবার ভাবেন যে যা আছি তা-ই যথেষ্ট। তাহলে বইটি আপনার জন্য। নিজের অজুহাত আর ভয়ের দেয়াল ভেঙে নিজেকে একজন কর্মোদ্যমী এবং সত্যিকারের মানুষ গড়তে। আজই সংগ্রহ করুন – ‘অদেখা আমি’।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।